সিলেট ও সুনামগঞ্জে প্রায় কোটি টাকার চো রা ই পণ্য জ ব্দ, আ ট ক ২
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

সিলেট ও সুনামগঞ্জে প্রায় কোটি টাকার চো রা ই পণ্য জ ব্দ, আ ট ক ২

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১২/২০২৪ ০২:৫৩:০৯ পূর্বাহ্ন

সিলেট ও সুনামগঞ্জে প্রায় কোটি টাকার চো রা ই পণ্য জ ব্দ, আ ট ক ২


সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ ও ভারতীয় মাদকসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৮ ডিসেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, সোনালীচেলা, দমদমিয়া, কালাইরাগ, শ্রীপুর, উৎমা, কালাসাদেক, প্রতাপপুর, সংগ্রাম, বিছনাকান্দি ও ডিবিরহাওর বিওপি এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, শুঁটকি, স্কিন সাইন ক্রিম, নিভিয়া সফট ক্রিম, কমলা, গরু ও ফেনসিডিল বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমাণ রসুন, মাছ, চোরাচালানীর মালামাল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করা হয়। এসব পণ্যের সিজার মূল্য ৯৭ লাখ ৪৮ হাজার ১৫০ টাকা।

এছাড়া রোববার ভোর রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৬৪/৬-এস থেকে আনুমানিক ৫শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাদেশ্বর এলাকা থেকে দুজনকে আটক করে বিজিবি। আটককৃতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি গ্রামের মো. সাহাব উদ্দিনের ছেলে মো. আবুল হোসেন ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বিলপার গ্রামের মো. মনির মিয়ার ছেলে মো. মনছুর চৌধুরী।

রোববার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি।

তিনি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি'র নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানীর মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামালসমূহের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালানের সাথে জড়িত আটককৃত ব্যক্তিদ্বয়কে বিয়ার এবং মোটরসাইকেলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়েরপূর্বক গোয়াইনঘাট থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ