মুরারিচাঁদ কলেজ যুব রেড ক্রিসেন্ট দলকে ছাত্রদলের সংবর্ধনা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

মুরারিচাঁদ কলেজ যুব রেড ক্রিসেন্ট দলকে ছাত্রদলের সংবর্ধনা

মইনুল হাসান আবির, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৮/১২/২০২৪ ০৭:৪৬:৪০ পূর্বাহ্ন

মুরারিচাঁদ কলেজ যুব রেড ক্রিসেন্ট দলকে ছাত্রদলের সংবর্ধনা

ছবি: নিজস্ব


মুরারিচাঁদ কলেজ যুব রেড ক্রিসেন্ট দলকে সংবর্ধনা দিয়েছে কলেজ শাখা ছাত্রদল। রোববার কলেজের কলাভবনের ১০১ নং কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে কোরআন তিলাওয়াত করেন- কলেজ ছাত্রদল নেতা মারজান উদ্দিন।

কলেজ ছাত্রদলের আহবায়ক সেলিম আহমদ সাগরের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক খান মোহাম্মদ ছামির (আজহারুল ইসলাম) সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।

এসময় তিনি বলেন, যুব রেড ক্রিসেন্ট দলের সদস্যদের শপথ হলো মানুষের সেবা করা। যদি কোনো মানুষ আহত হয়- তাকে প্রথমে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া, বিভিন্ন দূর্যোগের সময় মানুষকে উদ্ধার করা, অন্যের সাহায্যে এগিয়ে আসা, রক্তদান সহ মানুষের সেবায় নিজেকে প্রস্তুত রাখা এর কাজ। সারা বিশ্বে রেড ক্রিসেন্ট এবং রেড ক্রস আর্ত-মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। মুরারিচাঁদ কলেজ যুব রেড ক্রিসেন্ট দলের কার্যক্রমের প্রশংসা করে তিনি এর ধারাবাহিকতা অব্যাহত রাখার অনুরোধ জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, যুব রেড ক্রিসেন্ট দলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জেবিন আক্তার।

এসময় বক্তব্য রাখেন- মুরারিচাঁদ কলেজ যুব রেড ক্রিসেন্ট দলের লিডার ডালিম আহমেদ, ডেপুটি লিডার-১ রাজিব হোসাইন, উৎকর্ষ টিমের সাব-ডেপুটি লিডার আবু সুফিয়ান।

এছাড়া উপস্থিত ছিলেন- কলেজ ছাত্রদল নেতা সুনাম দেব, জুয়েল মাহমুদ, শেখ পলাশ, নাহিয়ান জালাল, সদস্য জাকির চৌধুরী, মিনহাজ খান, আনোয়ারুজ্জামান চৌধুরী, মিনহাজ রাহি, আলী আকবর, মেহেদী হাসান চৌধুরী, ছাত্রদল নেতা শাকিল আহমেদ আকিল, ইমন চৌধুরী, আবু তাহের শাকিল, সোহাগ আলম, মাসুদ আহমদ পরশ, কলিম উদ্দিন মিলন, আবিদুর রহমান, জাহাঙ্গীর আলম, মোস্তফা কামাল, মাহদী হাসান, সাকিব মাহমুদ, নাজিম উদ্দিন, ইবজাল, মামুন আহমদ, বদরুল ইসলাম, নুরুল ইসলাম ফাহিম, জয়নুল আবেদীন নাহিদ, আহমেদ আল নাহিদ, মুরারিচাঁদ কলেজ যুব রেড ক্রিসেন্ট দলের পূর্বাশা টিমের রুহেল আহমদ, অনুভূতি টিমের তোফায়েল আহমদ আনসারী, উৎকর্ষ টিমের সামিহা আক্তার তাহসিন, প্রীতি টিমের আবু তাহের সাঈদ, আনন্দ টিমের সাব-ডেপুটি লিডার স্বপন আহমদ প্রমুখ। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ