ছবি: সংগৃহীত
সিলেটের জকিগঞ্জে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপুকে (৪৮) গ্রেপ্তার করেছে র্যাব-৯। তিনি বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আজ রোববার (০৮ ডিসেম্বর) বিকেলের দিকে তাঁকে উত্তরকুল গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে রাত ৮ টার দিকে জকিগঞ্জ থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মহসিন মর্তুজা চৌধুরী টিপুকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে র্যাব। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি। আগামীকাল সোমবার তাঁকে আদালতে হাজির করা হবে।
জৈন্তাবার্তা / মনোয়ার




