শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখনো ৩৫ সিট ফাঁ কা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখনো ৩৫ সিট ফাঁ কা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১২/২০২৪ ০৯:১৫:১১ পূর্বাহ্ন

শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখনো ৩৫ সিট ফাঁ কা

ছবি: সংগৃহীত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। মেধায় এখনো ৩৫টি ও কোটায় ৪৬টি সিট ফাঁকা রয়েছে। এবার পোষ্য কোটায় এ বিশ্ববিদ্যালয়ে ১৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

রোববার (৮ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শাবিপ্রবি ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. আবু সাঈদ আরফিন খান।

তিনি বলেন, শাবিপ্রবিতে এখনো ভর্তি চলমান রয়েছে। মেধায় ১৫৬৬ টি সিটের মধ্যে ১৫৩১ টি পূর্ণ হয়েছে। এখনো মাইগ্রেশন প্রক্রিয়া চালু রয়েছে। তাই অনেকে অন্যত্র চলে যাচ্ছেন। আবার অনেকে অন্য জায়গা থেকে এখানে আসছে। এতে ভর্তি কার্যক্রম সম্পন্ন হতে সময় লাগছে।

কোটায় ভর্তির বিষয়ে তিনি বলেন, কোটাতে ১০৫টি সিট রয়েছে। এর মধ্যে দলিত কোটায় (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী / জাতিসত্তা বা হরিজন) ২০ জন, পোষ্য কোটায় ১৫ জন, প্রতিবন্ধী কোটায় ১০ জন, মুক্তিযোদ্ধা সন্তান কোটায় ৯ জন, চা শ্রমিক কোটায় তিনজন এবং খেলোয়াড় কোটায় দুজনসহ ৫৯ জন ভর্তি হয়েছেন। তবে কোটায় ভর্তি কার্যক্রম এখন বন্ধ রয়েছে।

গত ৩ নভেম্বর শাবিপ্রবিতে ২০২৩-২৪ সেশনের প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। এদিকে গত ১০ নভেম্বর শাবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করে ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা এবং পোষ্য কোটা বাতিলসহ পাঁচ দাবি জানান শিক্ষার্থীরা। তবে এখন পর্যন্ত এ কোটা বাতিলের বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ