ছবি : সংগৃহীত
‘প্রত্যুষে হাঁটি, সুস্থ্য সবল থাকি’ এই প্রতিপাদ্যকে উপজীব্য করে সামাজিক সংগঠন এভারগ্রীন সিলেটের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী গত ৭ ডিসেম্বর শনিবার দিনব্যাপী আনন্দ আয়োজনের মাধ্যমে সিলেট সদরের কালাগুল মহালক্ষী গ্রীবাপীঠে উদযাপিত হয়েছে।এভারগ্রীন সিলেটের সভাপতি রূপালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ম্যানেজার বিষ্ণু প্রসাদ ভট্টাচার্য্য’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক, জালালাবাদ গ্যাসের অবসরপ্রাপ্ত ডিজিএম শ্যামাকান্ত চক্রবর্তী, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সহকারী প্রধান শিক্ষয়িত্রী তৃপ্তি চক্রবর্তী, মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের সাধারণ সম্পাদক বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জ্যোতি মোহন বিশ্বাস। কালাগুল মহালক্ষী গ্রীবাপীঠের সভাপতি রঞ্জু নায়েক শুভেচ্ছা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকার দ্বীপক কুমার দাশ, এনজিও কর্মকর্তা হারাধন দেব প্রভাষ, সমাজহিতৈষী বীরেশ রায় অঞ্জু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি অব. ইঞ্জিনিয়ার রতন দেবনাথ, তপন কুমার রায়, সহ সম্পাদক অব. স্বাস্থ্য সহকারী বাসন্তি নন্দী, অব. শিক্ষক দ্বীপক রঞ্জন রায় তালুকদার, ঝুলন রাণী রায়, সাংগঠনিক সম্পাদক সংগীত শিল্পী দিপালী তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক অব. পরিসংখ্যানবিদ মীনা দাশ, কোষাধ্যক্ষ সংগীত শিল্পী তমালী চক্রবর্ত্তী, মহিলা বিষয়ক সম্পাদিকা দোলন রাণী রায়, সদস্য- জয়ন্তী গোস্বামী, অব. শিক্ষক বিকাশ গোস্বামী, ফার্মাসিস্ট বিশ^জিৎ রায়, রাখি রায়, অব. ব্যাংকার অবিনাশ চন্দ্র দাশ, অবসরপ্রাপ্ত শিক্ষয়িত্রী শান্তা চক্রবর্তী, রম্যাংশু চক্রবর্তী সুমন, ছন্দা রায়, বৃন্ত তালুকদার দীপ্ত, বিপ্লব রায় প্রমুখ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিষ্ণু প্রসাদ ভট্টাচার্য্য, দিপালী তালুকদার, তমালী চক্রবর্ত্তী, বিকাশ গোস্বামী, বিশ্বজিত রায়, বাসন্তি নন্দী, শান্তি রাণী চৌধুরী, জয়ন্তী গোস্বামী, বিপ্লব রায় প্রমুখ। এছাড়াও সমবেত লোক সংগীত পরিবেশন করেন সংগঠনের সংগীত শিল্পীবৃন্দ। আমন্ত্রিত অতিথি সহ সকলকে মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করা হয়।
বক্তারা সুস্থ সুন্দর জীবন গঠন কল্পে প্রত্যুষে ঘুম থেকে উঠা, হাঁটাহাঁটি ও ব্যায়াম করার উপর গুরুত্ব আরোপ করেন। বক্তারা আরো বলেন, মানুষের সুস্থ-সবল ও মাদকমুক্ত নিরোগ জীবন আমাদের সকলের কাম্য।
জৈন্তাবার্তা / রহমান




