খালে মিলল থানা থেকে লুট হওয়া ৬১২ রাউন্ড বু লে ট
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

খালে মিলল থানা থেকে লুট হওয়া ৬১২ রাউন্ড বু লে ট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১২/২০২৪ ১০:৪৫:২৬ পূর্বাহ্ন

খালে মিলল থানা থেকে লুট হওয়া ৬১২ রাউন্ড বু লে ট

ছবি: সংগৃহীত


নোয়াখালীর চাটখিল থানা থেকে লুট হওয়া ৬১২ রাউন্ড বুলেট পরিত্যক্ত অবস্থায় খাল থেকে  উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ ডিসেম্বর) বিকেলে চাটখিল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দশানাী টগবা ব্রিজ সংলগ্ন খাল থেকে এসব বুলেট উদ্ধার করা হয়।

জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দুষ্কৃতকারীরা চাটখিল থানায় হামলা ও অগ্নিসংযোগ চালায়। এ সময় দুর্বৃত্তরা থানার আগ্নেয়াস্ত্র লুট করে নিয়ে যায়। রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের দশানী টগবা রণখোলা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। একপর্যায়ে রণখোলা ব্রিজের নিচে খাল থেকে ৬১২ রাউন্ড চায়না রাইফেলের বুলেট, একটি ম্যাগাজিন ও একটি ওয়্যারলেস ব্যাটারি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ব্রিজের নিচে খাল থেকে ৬১২ রাউন্ড চায়না রাইফেলের বুলেট, একটি ম্যাগাজিন ও একটি ওয়্যারলেস ব্যাটারি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থানায় হামলা চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র লুট করে নেয় দুর্বৃত্তরা।

নোয়াখালীর সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) নিত্যানন্দ দাস বলেন, আমাদের চাটখিল ও সোনাইমুড়ী থানা পুলিশের অনেক অস্ত্র এখনো পাওয়া যায়নি। তাই অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ অভিযান অব্যাহত আছে।

জৈন্তাবার্তা / মনোয়ার