জৈন্তিয়ার ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদানের দাবিতে স্মারকলিপি প্রদান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

জৈন্তিয়ার ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদানের দাবিতে স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/১২/২০২৪ ১১:০৪:২৪ পূর্বাহ্ন

জৈন্তিয়ার ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদানের দাবিতে স্মারকলিপি প্রদান

ছবি: নিজস্ব


বৃহত্তর জৈন্তিয়া তথা কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদানের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের জ্বালানি উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছে জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদ।

রোববার (৮ ডিসেম্বর) সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি গিয়াস আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক সালাউদ্দিন বেলাল, সহ-সভাপতি অ্যাডভোকেট হাসান আহমদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ, সহ-ক্রীড়া সম্পাদক জবরুল ইসলাম, সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ, আতিকুল আমিন, আনোয়ারুল হক তোতা, আব্দুস সালাম লাভলু, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন মোনাইম, যুগ্ম সাধারণ সম্পাদক এহসান এলাহী তুষার, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, বৃহত্তর জৈন্তিয়ায় ১৯৫৫ সালে গ্যাস ক্ষেত্র ও ১৯৮৬ সালে তেল খনি আবিষ্কৃত হলেও বৃহত্তর জৈন্তিয়ার মানুষ আজও গ্যাস সংযোগ থেকে বঞ্চিত রয়েছে। পরবর্তীতে বৃহত্তর জৈন্তিয়া এলাকায় আরো বেশ কিছু গ্যাস ক্ষেত্র ও তেল খনি আবিষ্কৃত হলেও এ অঞ্চলের মানুষের প্রতি বৈষম্যের অবসান ঘটেনি।

স্মারকলিপিতে বৃহত্তর জৈন্তিয়ার প্রতিটি ঘরে ঘরে অবিলম্বে গ্যাস সংযোগ প্রদানের লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের জ্বালানি উপদেষ্টার কাছে জোর দাবি জানানো হয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ