যৌথ বাহিনীর অভিযানে পা ই প গা নসহ গ্রে প্তা র ১
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

যৌথ বাহিনীর অভিযানে পা ই প গা নসহ গ্রে প্তা র ১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১২/২০২৪ ০১:৪৭:২২ পূর্বাহ্ন

যৌথ বাহিনীর অভিযানে পা ই প গা নসহ গ্রে প্তা র ১


ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানা এলাকা থেকে র‌্যাব-৯ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে স্থানীয়ভাবে প্রস্তুতকৃত ১টি পাইপগানসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশ সেনাবাহিনী ৩৩ বীরের যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন ১১নং সুলতানপুর ইউপিস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের দক্ষিণ পাশে কুমিল্লা-সিলেট মহাসড়ক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় স্থানীয়ভাবে প্রস্তুতকৃত ১টি পাইপগান উদ্ধারসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মারুফ ইসলাম (২৭)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার শিমরাইলকান্দির মৃত হারুন অর রশিদের পুত্র।

জৈন্তা বার্তা/আরআর