নির্বাচন বিলম্ব হলে জাতীয় ঐক্য ও বিপ্লব ব্যাহত হতে পারে:হুমায়ুন কবির শাহীন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

নির্বাচন বিলম্ব হলে জাতীয় ঐক্য ও বিপ্লব ব্যাহত হতে পারে:হুমায়ুন কবির শাহীন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/১২/২০২৪ ১০:২৬:৩২ পূর্বাহ্ন

নির্বাচন বিলম্ব হলে জাতীয় ঐক্য ও বিপ্লব ব্যাহত হতে পারে:হুমায়ুন কবির শাহীন

ছবি: নিজস্ব


সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগর শাখার সভাপতি ও জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির শাহীন বলেছেন, দেশকে নিয়ে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে। চক্রান্তকারীরা বিজয়ের চেতনাকে নস্যাৎ করার ষড়যন্ত্র করছে। তাই আমাদের সচেতন থাকতে হবে, যাতে বিজয়ের চেতনা ও জাতীয় ঐক্যকে কেউ নস্যাৎ করতে না পারে। তিনি বলেন, আমরা অকুণ্ঠভাবে ড. ইউনুস সরকারকে সমর্থন দিয়েছি। , তাঁর নেতৃত্বে ধর্মবর্ণ-দলমত নির্বিশেষে সবাই মিলেট জাতীয় ঐক্য তৈরী করছি। তবে মানুষ দ্রুত জাতীয় নির্বাচনের মাধ্যমে তাদের ভোট দিতে চায়। জাতীয় নির্বাচন বিলম্ব হলে জাতীয় ঐক্য ও গণতন্ত্র বিপ্লব ব্যাহত হতে পারে।

আজ রবিবার (২১ ডিসেম্বর) রাতে জাতীয়বাদী কৃষকদল সিলেট মহানগরীর জালালাবাদ থানা শাখার আহবায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

ফখর উদ্দিনের সভাপতিত্বে এবং আলমগীর হোসেন দুদু, কোরবান আলী ও হসান আহমদ আছারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি একেএম তারেক কালাম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক সোলেমান আহমদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, জেলা বিএনপির উপদেষ্টা ওয়ারিছ আলী, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন। বক্তব্য রাখেন বিএনপি নেতা এনাম আহমদ মেম্বার, ফারুক আহমদ, আব্দুস সালাম, সদর উপজলা যুবদলের সভাপতি আবুল হাসনাত, আলীবুর, লিমন আহমদ, দুলাল রেজা, জামাল উদ্দিন, আলমগীর হোসেন, জমির মিয়া, আশিকুর রহমান, ফজল আলী প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ