ইংল্যান্ডে বাংলাদেশী বংশোদ্ভূত মিনহাজের কৃতিত্ব
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

ইংল্যান্ডে বাংলাদেশী বংশোদ্ভূত মিনহাজের কৃতিত্ব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/১২/২০২৪ ১০:৪০:৫০ পূর্বাহ্ন

ইংল্যান্ডে বাংলাদেশী বংশোদ্ভূত মিনহাজের কৃতিত্ব

ছবি: নিজস্ব


বৃটেনের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বার্মিংহাম দি ব্রিটিশ মুসলিম স্কুল থেকে কৃতিত্বের সাথে হিফজ সম্পন্ন করেছে বাংলাদেশী বংশোদ্ভূত মিনহাজ আহমদ । সম্প্রতি বার্মিংহাম লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের স্যান্ডওয়েল গ্র্যান্ড জামে মসজিদে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে স্কুলের হিফজ সম্পন্নকারী মিনহাজকে  সফেদ পাগড়িসহ সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিরা। 

দি বৃটিশ মুসলিম স্কুলের প্রিন্সিপাল মাওলানা এম. এ কাদির আল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন লন্ডন ব্রিকলেন জামে মসজিদের খতীব শায়খুল হাদীস হযরত আল্লামা নজরুল ইসলাম। এ সময় বৃটেনের বিশিষ্ট আলেম-উলামাসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মিনহাজ সিলেটের মিরের ময়দানের অর্ণব -৮  এর মরহুম চাঁন মিয়ার নাতী । সে বাংলাদেশী বংশোদ্ভূত ওয়েস্টোন সুপার মেয়ার বাসিন্দা আব্দুস সালাম শফিক ও জেসমিনের বড় ছেলে। 

মিনহাজের গর্বিত মা-বাবাও খুশি ছেলেকে কোরআনে হাফিজ বানাতে পেরে। তারা জানান, মিনহাজ জেনারেল শিক্ষার পাশাপাশি  আরবি পড়ে হিফজ সম্পন্ন করছে।  ছেলে যেনো সত্যিকার অর্থে প্রকৃত মুসলিম হয়ে ইসলামের পথে চলতে পারে এবং আগামীতে বড় আলেম হিসেবে নিজেকে তৈরি করতে পারে সবার কাছে এই দোয়া চান তারা।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ