বর্ষায় লুনি গ্রামের দুই কিলোমিটার কাঁচা সড়কে ২০ হাজার মানুষের ভো গা ন্তি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

বর্ষায় লুনি গ্রামের দুই কিলোমিটার কাঁচা সড়কে ২০ হাজার মানুষের ভো গা ন্তি

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩/১২/২০২৪ ০৬:১৫:২৭ পূর্বাহ্ন

বর্ষায় লুনি গ্রামের দুই কিলোমিটার কাঁচা সড়কে ২০ হাজার মানুষের ভো গা ন্তি

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২ নং সদর ইউনিয়নের লুনি গ্রামের দীঘিরপার থেকে লুনি বড় মসজিদ পর্যন্ত মাত্র দুই কিলোমিটার কাঁচা সড়কে বর্ষায় বিশ হাজার মানুষের ভোগান্তি। এই সড়ক ব্যবহার করে প্রতিদিন চলাচল করেন উপজেলার গহড়া, ছোট খেল,লুনি দারিখেল, ছাতারগ্রাম, হাজিপুরসহ ছয় মৌজার প্রায় বিশ হাজার মানুষ। বৃষ্টির মৌসুমে এই সড়কের পুরো অংশ কাদায় পূর্ণ থাকে। যে কারণে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়ে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও নারীরা। স্থানীয়দের ভাষ্য, জনপ্রতিনিধিদের কাছে বারবার গেলেও কেউ সড়কটি পাকা করার উদ্যোগ নেননি। 

সরেজমিনে দেখা যায়,দিঘির পার থেকে লুনি বড় মসজিদ পর্যন্ত দুই কিলোমিটার কাঁচা রাস্তা।দীর্ঘদিন থেকে মাটি কাজ না হযওয়ায় রাস্তার মাঝখান দেবে দুই সাইট এক থেকে দুই ফুট উপরে উঠে গেছে।মাঝখানে সৃষ্টি হয়েছে অনেক ছোট বড় গর্তের।বৃষ্টির দিনে বর্ষার মৌসুমে রাস্তায় হাঁটু পানি জমে পুকুর সমান হয়ে যায়।তখন মানুষের চলাচলের ভোগান্তির অন্ত থাকে না। সবচেয়ে বেশি বিপাকে পড়ে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। অল্প বৃষ্টিতেই সড়কটি কাদায় পূর্ণ হয়ে থাকে। এমন ভোগান্তি থেকে রক্ষা পেতে স্হানীয় বাসিন্দারা মাটি কাজ করে সংস্কারের দাবি জানান।

স্থানীয় ইউপি সদস্য তাজ উদ্দিন সহ স্থানীয় বাসিন্দারা জানান,২০০৪ সালে সাবেক এমপি মরহুম দিলদার হোসেন সেলিম রাস্তাটির মাটি কাজ করে দেন। এরপর থেকে আর কেউ এই রাস্তার খোঁজ নেয়নি।বর্তমান অন্তবর্তীকালীন সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেন।

এ বিষয়ে তারা মাটি কাজ করে রাস্তাটি সংস্কারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম বরাবরে একটি আবেদনপত্র জমা দিয়েছেন উনার মাধ্যমে দুই কিলোমিটার সড়কের মাটি কাজের ব্যবস্থা হবে এমন প্রত্যাশা তাদের।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ