হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব: সিলেট জোনায়েদ সাকি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব: সিলেট জোনায়েদ সাকি

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩/১২/২০২৪ ০৮:০৪:৪৮ পূর্বাহ্ন

হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব: সিলেট জোনায়েদ সাকি

ছবি: নিজস্ব


জুলাই ও আগস্ট মাসে দেশে নির্বিচারে যে হত্যাযজ্ঞ হয়েছিল তার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। 

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে সিলেটে ‌‌‌গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার গণসংলাপ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সাকি বলেন, সরকারের সব কাজে যে মানুষ সন্তুষ্ট হবে এমনটা নয়। আমাদের বুঝতে হবে কোন পরিস্থিতিতে এ সরকার ক্ষমতায় এসেছে। তবে সরকারের প্রতি প্রত্যাশা অনেক।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেছে ২০২৬ সালের জানুয়ারিতে নির্বাচন হবে। তবে নির্বাচনের আগে অংশীজনদের সাথে আলোচনা করতে হবে। ইতিমধ্যেই অনেকের সাথে আলোচনা করা হয়েছে। নির্বাচনের আগে ও পরে কি কি সংস্কার প্রয়োজন সেটি দেখতে হবে।

অভ্যুত্থানের রায় একটি নুন্যতম রাজনৈতিক ব্যবস্থা বলে জোনায়েদ সাকি বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়াটা কোনো অবস্থাতেই যুক্তিসঙ্গত কাজ নয়। মুক্তিযোদ্ধাকে অসম্মান করা কোনোভাবেই কাম্য নয়। যারা এ কাজ করেছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের আইনের আওতায় আনতে হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ