জৈন্তাপুরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃ ত্যু
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

জৈন্তাপুরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃ ত্যু

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১২/২০২৪ ০৮:৪৩:২৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃ ত্যু

ছবি: নিজস্ব


জৈন্তাপুর উপজেলায় গাছ কাটার সময় উপর থেকে নিচে নামতে অসাবধানতার কারণে নিচে পড়ে গিয়ে এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যাক্তির নাম আলি আহমেদ (৪৫)। সে উপজেলার বালিদারা গ্রামের মকবুল আলির পুত্র। 

পুলিশ সূত্রে জানা যায়, নিহত গাছকাটা শ্রমিক সোমবার (২৩শে ডিসেম্বর)  রোজকার মত দরবস্ত রনিফৌদ গ্রামের আল আমিন নামক এক ব্যাক্তির বাড়ীতে গাছ কাটার কাজ করছিলেন। 

দুপুর ২:০০ ঘটিকায় গাছের উপরে থাকা অবস্থায় প্রচন্ড পেটেব্যাথা শুরু হলে দ্রুত গাছ থেকে নামার চেষ্টা করেন। এমতাবস্হায় অসাবধানতা বশত গাছ থেকে মাটিতে পড়ে যান তিনি। পরে স্হানীয়রা দ্রুত তাকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন।

এ সময় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসকের ডাঃ হিল্লোল সাহা তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ডাঃ হিল্লোল সাহা বলেন, হাসপাতালে আনার সময় রাস্তাতেই তার মৃত্যু হয়েছে। গাছ থেকে পড়ে বাঁ চোখের উপরে মাথায় প্রচন্ড আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ হাসপাতালে গিয়েছে। উক্ত ঘটনায় বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ