ছবি: নিজস্ব
সিলেটের গোলাপগঞ্জে গুরুত্বপূর্ণ বাজারের রাস্তা ও ফুটপাতে অবৈধ স্থাপনা, যত্রতত্র ভাবে যানবাহন পার্কিং, অস্থায়ী দোকান স্থাপনে যানজট এবং জনদুর্ভোগ নিরসনের লক্ষ্যে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দকে নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সাল মাহমুদ ফুয়াদ, পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও সাবেক কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল, ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রহিম, ট্রাফিক ইন্সপেক্টার ইকবাল হোসেন, সাংবাদিক হারিছ আলী, সাপ্তাহিক সকালের দিগন্ত’র সম্পাদক ও প্রকাশক সাংবাদিক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, সাংবাদিক সুলতান আবু নাসের, সাব ইন্সপেক্টার এসএম রোজেল মিয়া, মোঃ রিয়াজুল ইসলাম, আব্দুস সামাদ, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি বিলাল আহমদ, গোলাপগঞ্জ অটোরিকশা শ্রমিক সংগঠনের সভাপতি মাখন মিয়া, সম্পাদক জাহেদ আহমদ, আইন উদ্দিন, মনসুর আহমদ, কামাল আহমদ শাহিন আহমদ, মোশারফ আহমদ, আব্দুল করিম, আলম আহমদ, কামরান আহমদ, সাম হোসেন, আমির হোসেন, হিলাল আহমদ, রায়হান আহমদ, মুর্শেদ আহমদ।
মতবিনিময় সভায় উপস্থিত সকলের বক্তব্য শুনেন উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল। পরে মতবিনিময় সভায় সিদ্ধান্ত হয় আগামী রোববার (২৯ ডিসেম্বর) থেকে উপজেলার গুরুত্বপূর্ণ বাজারের যানজট নিরসনের জন্য হেতিমগঞ্জ, গোলাপগঞ্জ উপজেলা সদর, ঢাকাদক্ষিণ ও ভাদেশ্বর এলাকা পরিদর্শন করবেন এবং ওই সব সমস্যা নিরসনের জন্য প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করবেন বলে সকলকে আশ্বস্ত করেন তিনি।
জৈন্তাবার্তা / মনোয়ার




