ঘটা করে অভিযান, চুপিসারে শেষ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

সিলেটে ছড়া-খাল উদ্ধার

ঘটা করে অভিযান, চুপিসারে শেষ

মো. ফয়ছল আলম

প্রকাশিত: ২৪/১২/২০২৪ ০৯:৩১:৫৭ পূর্বাহ্ন

ঘটা করে অভিযান, চুপিসারে শেষ

ছবি: নিজস্ব


সিলেট নগরের ছড়া খাল উদ্ধারে একের পর এক টাকা বরাদ্দ দেয়া হলেও কাজ আর শেষ হয় না। প্রতি বছর ছড়া খাল উদ্ধারে ঘটা করে অভিযান শুরু করা হলেও শেষ হয় চুপিসারেই। আর এ খেলা চলছে প্রায় দেড়যুগের বেশি সময় ধরে। আর এতে তিন বাজেটে প্রায় সহ¯্রাধিক কোটি টাকা ব্যয় হয়েছে সিসিকের। 

নগরভবন সূত্রে জানা গেছে, ছোট-বড় মিলিয়ে সিলেট নগরীতে ১১টি ছড়া প্রবাহমান। এসব ছড়ার শাখা হিসেবে ১৬টি খাল রয়েছে। এসব ছড়া-খাল সুরমা নদীতে গিয়ে মিশেছে। ছড়া-খালের দৈর্ঘ্য প্রায় ১১০ কিলোমিটার। এর বাইরে নালা-নর্দমা আছে ৯৭০ কিলোমিটার। ছড়া-খাল উদ্ধার, রিটেইনিং ওয়াল নির্মাণ, ড্রেন নির্মাণ, ছড়া-খাল ও ড্রেন পরিষ্কারে প্রায় একযুগে এক হাজার কোটি টাকারও বেশি ব্যয় করা হয়েছে। 

সরেজমিন নগরের বিভিন্ন এলাকা ঘূরে দেখা গেছে যেসব এলাকায় টাকা ব্যয় হয়েছে সেসব এলাকার ড্রেনগুলো এখনও ঢাকনাবিহীন রয়েছে। আর প্রতি বছর কোটি টাকা গচ্ছা গেলেও নগরবাসীর দুর্ভোগের শেষ হয় না। বারোমাসই ময়লা আবর্জনা জমে থাকে ছড়া আর খালে। দু’একটি স্থানে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ হলেও বেশির ভাগ উচ্ছেদ অভিযান শেষ হয় ‘গোপন আঁতাতে’। ফলে একাধিকবার অভিযান হয় একই ছড়ায়। যার একটি উদাহরণ হচ্ছে গাভিয়ার খাল। 

সিলেট সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার পর ৫৬ সালের ম্যাপ ধরে ছক তৈরি করে এ ছড়া উদ্ধার অভিযান শুরু হয়। পৌরসভা থাকাকালেও একই ধরনের অভিযান হয়েছে। অভিযানের পূর্বে সিসিকের প্রকৌশলীরা এলাকায় গিয়ে লাল রঙ দিয়ে ছড়ার আয়তন নির্ধারণ করে দিয়ে আসেন। আরিফুল হক চৌধুরী প্রথমবার মেয়র নির্বাচিত হবার পর শুরু হয় গাভিয়ার খাল উদ্ধার অভিযান। তিন ওয়ার্ডের মানুষের জন্য ‘অভিশাপ’ হয়ে উঠা এ খালটির ময়লা আবর্জনা পরিষ্কার করে স্পিডবোট দৌড়ানো হয় পানির মধ্যে। দেখানো হয় এভাবেই সফলতা আসছে অভিযানে। কিন্তু যাদের দখলে ছিলো অবৈধ খাল তাদের দখলে এখনও আছে। এখনও এই খালকে ঘিরেই অভিযান শুরু হয় প্রতিবছর। ঢাকনাবিহীন ড্রেনে পড়ে হতাহতের ঘটনা ঘটলেও টনক নড়ে না কর্তৃপক্ষের। 

একটি সূত্র জানিয়েছে এ খালে উপর ¯ø্যাব বসানোর টাকাও আত্মসাত হয়েছে ত্রিপক্ষীয় ‘যোগসাজসে’। এবার নতুন করে শুরু হচ্ছে আবারও অভিযান। তবে এর সফলতা কতটুকু আসে-তা দেখার অপেক্ষায় নগরবাসী?

নাম প্রকাশে অনিচ্ছুক সিসিকের একজন সাবেক কাউন্সিলর এ প্রতিবেদককে বলেন, ছড়া খাল উদ্ধার বা পরিষ্কার করার বিষয়টি নির্ভর করে মুলতঃ জনপ্রতিনিধিদের উপর। তারা চাইলে সব সম্ভব। যে কারণে সিলেট নগরের অনেক ওয়ার্ডের আওতাভুক্ত ছড়া খাল একবারের অভিযানেই উদ্ধার হয়েছে। পরিষ্কার আছে। জলাবদ্ধতা হচ্ছে না।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ