সিলেটে আনসার ও ভিডিপির শীতবস্ত্র বিতরণ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

সিলেটে আনসার ও ভিডিপির শীতবস্ত্র বিতরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১২/২০২৪ ০২:৩৪:৪৯ পূর্বাহ্ন

সিলেটে আনসার ও ভিডিপির শীতবস্ত্র বিতরণ


শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে উদ্যোগী হয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি এর নির্দেশনা মোতাবেক এবং তার পক্ষে সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মো. জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস ৩০০ হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে নগরের আখালিয়া আনসার ও ভিডিপির সিলেট জেলা কার্যালয়ের মাঠে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।  

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য দেন উপমহাপরিচালক জিয়াউল হাসান। তিনি বলেন, মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে আমাদের সবার এগিয়ে আসা উচিত।

তিনি আরও বলেন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে তৃণমূল মানুষের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী ও স্বনির্ভর করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিভিন্ন ধরণের কারিগরি প্রশিক্ষণ, ক্ষুদ্রঋণ ও কল্যাণধর্মী কার্যক্রম পরিচালনা করে আসছে। আনসার ও ভিডিপির মহাপরিচালকের নেতৃত্বে বাহিনী সামাজিক নিরাপত্তা বিধানে বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করেছে। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি মহাপরিচালকের তেমনই একটি কল্যাণধর্মী ও সামাজিক উদ্যোগ। আনসার ও ভিডিপি সবসময় দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

শীতবস্ত্র পেয়ে সিলেটের অসহায় মানুষের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। শীতবস্ত্র পেয়ে তারা সকলে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আনসার ও ভিডিপির এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ, সহকারী পরিচালক তানিয়া আক্তার ও সিলেট জেলার সকল উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তাগণ।

এর আগে উপমহাপরিচালক সোমবার সিলেট রেঞ্জের সুনামগঞ্জ জেলায় ৩০০ তৃণমূল দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। মঙ্গলবার সিলেট জেলার ৩০০ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন তিনি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ