জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরী কলেজে প্রি-ভোকেশনাল শাখা চালু
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরী কলেজে প্রি-ভোকেশনাল শাখা চালু

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১২/২০২৪ ০৪:৩৭:২৯ পূর্বাহ্ন

জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরী কলেজে প্রি-ভোকেশনাল শাখা চালু

ছবি: সংগৃহীত


জৈন্তাপুর স্বনামধন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান তৈয়ব আলী কারিগরী কলেজে চলতি ২০২৫ শিক্ষাবর্ষ হতে ষষ্ঠ শ্রেণীতে প্রি- ভোকেশনাল শাখা চালু হতে যাচ্ছে। ১৯৯৫ সালে বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মরহুম রশিদ হেলালীর হাতে প্রতিষ্ঠিত  অত্র প্রতিষ্ঠানটি সুনামের সহিত ফলাফল অর্জন করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানে এসএসসি ভোকেশনাল ও এইচএসসি বিএম শাখা চালু রয়েছে।  প্রতি বছরে প্রতিটি পাবলিক পরীক্ষায় ৯৫% এর বেশী পাশের হার ধরে রাখতে সক্ষম হচ্ছে প্রতিষ্ঠানটি। এ বছর নতুন করে ষষ্ঠ শ্রেণীতে প্রি- ভোকেশনাল শাখা চালুর উদ্যোগ নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

প্রি-ভোকেশনাল শাখায় চারটি ট্রেডে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। ট্রেড চারটি হলো বিল্ডিং মেইনটেন্যান্স, আ্যপারেল ম্যানুফ্যাকচারিং বেসিকস,জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস,আইটি সাপোর্ট আ্যন্ড আইওটি বেসিকস।

এ বিষয়ে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) স্হানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে জৈন্তাপুর তৈয়বআলী কারিগরী কলেজ কর্তৃপক্ষ এক মতবিনিময় সভার আয়োজন করে।

মতবিনিময় সভায় কলেজের অধ্যক্ষ রুহিনী রন্জন দে'র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, তৈয়ব আলী কারিগরী কলেজের প্রভাষক মো বিল্লাল হোসেন,মো রফিকুল ইসলাম, মো মনির উদ্দিন,মোহাম্মদ হারুন উর রশিদ,গোলাম কিবরিয়া, মো সহিদুর রহমান,মো মাহবুবুল আলম ও গীতা রানী দে।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন, ডুলটিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো জসিম উদ্দিন, গুয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফাহিমা বেগম,আসামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ মিয়া,নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো নুর উদ্দিন,শুকাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, চিকনাগোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্জুর আহমেদ, লামনীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা কাকলী শর্মা, আসামপাড়া আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা চঞ্চলা রানী মন্ডল, নয়াখেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো বশির আহমেদ, ইয়াকুব আছিয়া টেকনিক্যাল স্কুলের শিক্ষক শাহীন আহমেদ সহ অন্যান্যরা।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ