সিলেট সীমান্ত থেকে ১৩বাংলাদেশীকে আ ট ক করেছে বিএসএফ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

সিলেট সীমান্ত থেকে ১৩বাংলাদেশীকে আ ট ক করেছে বিএসএফ

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১২/২০২৪ ০৫:০৬:৪০ পূর্বাহ্ন

সিলেট সীমান্ত থেকে ১৩বাংলাদেশীকে আ ট ক করেছে বিএসএফ

ছবি: সংগৃহীত


বাংলাদেশ-ভারত সীমান্তের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার তামাবিল এলাকার সোনাটিলা নামক সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে অন্তত ১৩ বাংলাদেশিকে আটক করে নিয়ে গেছে বিএসএফ।

রোববার রাতে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। সোমবার বিএসএফ ভারতের মেঘালয় রাজ্যের জোয়াইন পুলিশ স্টেশনে তাদের হস্তান্তর করেছে বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে। যদিও মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত বিজিবি বা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, বিষয়টি বিভিন্ন সোর্সের মাধ্যমে শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। এমনকি গোয়াইনঘাট থানায় কোনো মিসিং কেসও করা হয়নি।

স্থানীয় ইউপি সদস্য ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, ধরে নিয়ে যাওয়া কয়েকজন শ্রমিকের স্বজন তার সঙ্গে যোগাযোগ করে তাদের অবস্থান জানতে চেয়েছেন, আটকরা গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তবে সীমান্তে তারা কেন গিয়েছিলেন বা বিএসএফ কি কারনে তাদের ধরে নিয়ে গেছে সে বিষয়টি নিশ্চিত করে বলতে পারছি না।

এ দিকে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, স্থানীয় কয়েকজন যুবককে বিএসএফ কর্তৃক আটকের খবর শুনেছি। তবে অফিসিয়ালি কোনো তথ্য  থানা-পুলিশের কাছে নেই ৷কেউ মিসিং রিপোর্ট করলে তার পেক্ষিতে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেয়া হবে ৷

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ