কোম্পানীগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১২/২০২৪ ১০:১৬:৫৯ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন এর কোম্পানীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টায় কোম্পানীগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলরুমে আনুষ্ঠানিকভাবে সিলেট জেলা শ্রমিক কল্যান ফেডারেশন নেতৃবৃন্দ এর সর্বসম্মতিক্রমে আল আমিনকে সভাপতি ও রুবেল আহমদকে সাধারণ সম্পাদক এবং  শাহ আলমকে সাংগঠনিক সম্পাদক করে আগামী ২ বছর মেয়াদি ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এর আগে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের সিলেট জেলার উপদেষ্টা, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ফখরুল ইসলাম খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান, কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমান, ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খাঁয়ের, উপজেলা জামায়াতের সাবেক আমীর আজমান আলী,

আবদুল জলিল, জুয়েল আমীন, নজরুল ইসলাম, আব্দুল মালেক, ডাঃ সাইফুল ইসলাম, সালাউদ্দিন খান, ইকবাল হোসেন ইমাদ, আব্দুল কাইয়ুম, সফির উদ্দিনসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ