গোলাপগঞ্জে এএসপি অফিসের জন্য ভূমি দান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

গোলাপগঞ্জে এএসপি অফিসের জন্য ভূমি দান

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১২/২০২৪ ০২:৫৮:১৫ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে এএসপি অফিসের জন্য ভূমি দান


সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় গোলাপগঞ্জ-ফেঞ্চুগঞ্জ সার্কেল এর সহকারী পুলিশ সুপার (এএসপি) কার্যালয়ের স্থায়ী ভবন নির্মাণের জন্য গোলাপগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের দাড়ীপাতন মৌজায় ৫ শতক জমি দান করেছেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও গোলাপগঞ্জের মার্চেন্ট পরিবারের সন্তান মরহুম আব্দুস সাত্তারের ছেলে শামীম আহমদ রাসেল। 

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টায় জমি চিহ্নিতকরণ শেষে এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সার্কেল এএসপি মোহাম্মদ শাহ আলম।

গোলাপগঞ্জ পৌরসভা বাস্তবায়ন কমিটির সভপতি ও জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরীর পরিচালনায় ও ভূমিদাতা শামীম আহমদ রাসেলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (প্রশাসন) মনিরুজ্জামান মোল্লা, সিলেট জেলা বিএনপি ও গোলাপগঞ্জ পৌরসভা বাস্তবায়ন কমিটির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মোসলেহ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সেলিম, গোলাপগঞ্জ পৌর যুবদলের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তাবাদী ফোরাম ইতালি মিলান শাখার সভাপতি ময়েজুর রহমান ময়েজ ও পৌর বিএনপির সহ-সভাপতি ফয়জুর রহমান বদরুল।

সভা শেষে দোয়া পরিচালনা করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা সভাপতি ইলিয়াস বিন রিয়াসত।

সভায় বক্তারা জনস্বার্থে ৫ শতক ভূমি দান করায় ভূমিদাতা শামীম আহমদ রাসেলকে পুলিশ প্রশাসন ও গোলাপগঞ্জের নাগরিকদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ এ ওয়াহাব প্লাজা মার্কেটের ব্যবসায়ী ও আমেরিকা প্রবাসী হোসেন আহমদ, প্রবাসী কমিউনিটি নেতা সামসুল হক জুনেদ, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি আবিদ আহমদ, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাংবাদিক ফারহান মাসুদ আফসর, আমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মহবুবুল হক লুল, উপজেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ মনসুর আহমদসহ আরও অনেকে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ