জৈন্তাপুরে বড়দিন উপলক্ষে অতিরিক্ত পুলিশ সুপারের শুভেচ্ছা বিনিময়
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

জৈন্তাপুরে বড়দিন উপলক্ষে অতিরিক্ত পুলিশ সুপারের শুভেচ্ছা বিনিময়

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১২/২০২৪ ০৪:১৫:০৬ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বড়দিন উপলক্ষে অতিরিক্ত পুলিশ সুপারের শুভেচ্ছা বিনিময়

ছবি: নিজস্ব


জৈন্তাপুরে শুভ বড়দিন উপলক্ষে খৃষ্টান ধর্মালম্বীদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ, প্রশাসন) মোহাম্মদ রাসেলুর রহমান।

বুধবার ( ২৫ ডিসেম্বর) শুভ বড়দিন উপলক্ষে দুপুরে জৈন্তাপুর উপজেলার ৬ নং চিকনাগোল ইউনিয়নের অন্তর্ভুক্ত শুক্রবারী বাজারস্হ প্রেস বিটারিয়ান চার্চে আসেন তিনি।

এ সময় চার্চের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার শর্মা অতিরিক্ত পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে তিনি চার্চে উপস্থিত খৃষ্টান ধর্মালম্বীদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় শুভেচ্ছা বিনিময়ে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান সহ পুলিশের টিম, স্হানীয় খৃষ্টান কমিউনিটির নেতা এলবাট বিশ্বাস, রলিন শর্মা, ফিলিমন বিশ্বাস, মাইকেল কুমার শর্মা, এডু বিশ্বাস,কুটি বিশ্বাস, ডন বিশ্বাস  সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিকে শুভ বড়দিন উপলক্ষে জৈন্তাপুর উপজেলার মোট তিনটি চার্চে আনন্দঘন পরিবেশে উপসনার মধ্য দিয়ে খৃষ্টান ধর্মালম্বীরা বড়দিন উদযাপন করেছেন বলে নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল  বাসার মোহাম্মদ বদরুজ্জামান।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ