গোয়াইনঘাটে গরু চুর সন্দেহে গণপি*টুনিতে যুবকের মৃ ত্যু
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

গোয়াইনঘাটে গরু চুর সন্দেহে গণপি*টুনিতে যুবকের মৃ ত্যু

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৫/১২/২০২৪ ০৫:১৬:৪৬ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে গরু চুর সন্দেহে গণপি*টুনিতে যুবকের মৃ ত্যু

ছবি: সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১ নং মধ্যে জাফলং ইউনিয়নে রাধানগর রাজারে  গরু চোর সন্দেহে ২ যুবককে আটক করে স্থানীয় জনতা।  তাদের ব্যাপক মারধরের ফলে ১ জন নিহত ও ১ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

গতকাল মঙ্গলবার ২৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার ১১ নং মধ্যে জাফলং ইউনিয়নের রাধানগর রাজারে গরু চোর সন্দেহে ২ জনকে আটক করে স্থানীয় জনতা। পরে তাহাদেরকে উপস্থিত জনতা ব্যাপক মারধর ও প্রহার করার ফলে  আজ বুধবার সকাল আনুমানিক সাড়ে ৯ টায় ১ জন মারা যায়।  মৃত যুবক হেলাল উদ্দিন (৩৫), সে ডৌবাড়ি ইউনিয়নের ঘোষগ্রাম দাতারীর মৃত শফিক উদ্দীনের ছেলে। অপরজন গুরুতর আহত বোরান উদ্দিন (১৬), একই গ্রামের ইশাদ আলীর ছেলে।  সে বর্তমানে গুরুতর আহত অবস্থায় সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রাধানগর বাজারে দুইজন যুবককে গরুচোর সন্দেহে ধরে স্থানীয় জনতা ব্যাপক মারধর করে এবং একজনকে দুই লিটার পানিতে চুন ও বালি মিশিয়ে খাওয়ানোর ফলে সে (হেলাল উদ্দিন)  মারা যায়। তার সুরতাহল রিপোর্ট তৈরি হয়েছে মামলা প্রক্রিয়াধীন এবং বিষয়টি তদন্তে দুটি টিম কাজ করছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ