ওসমানীনগরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাউন্সিল
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

সভাপতি মুমিন, সেক্রেটারি নুরুল

ওসমানীনগরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাউন্সিল

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ২৫/১২/২০২৪ ০৭:৫৩:৫৮ পূর্বাহ্ন

ওসমানীনগরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাউন্সিল

ছবি: নিজস্ব


সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান বলেছেন, শ্রমিকদের ঘাম ও শ্রমে দেশের অর্থনীতির চাকা ঘুরলেও শ্রমিকরাই বেশি বৈষম্যের শিকার হয়ে থাকেন। ইসলামে শ্রমিকদের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিক পরিশোধের তাগিদ দেওয়া হয়েছে। তাই শ্রমিকদের অধিকার আদায়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করছে।

তিনি বুধবার দুপুর পৌণে ১টার দিকে তাজপুর বাজারে ওসমানীনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ফেডারেশনের ওসমানীনগর উপজেলা শাখা সভাপতি আব্দুল মুমিন এর সভাপতিত্বে ও সেক্রেটারি রেদওয়ান খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট অঞ্চলের পরিচালক মাওলানা ফারুক আহমদ, সিলেট জেলা শাখার  সভাপতি ফখরুল ইসলাম খান, সেক্রেটারী নিজাম উদ্দিন খান, উপজেলা জামায়াতের আমীর সোহরাব আলী,নায়েবে আমীর রেজওয়ানুর রহমান চৌধুরী শাহীন, সেক্রেটারী আনহার আহমদ, সহকারী সেক্রেটারী সাফির আহমদ, তাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর মিজানুর রহমান, উসমানপুর ইউনিয়ন জামায়াতের আমীর শায়েস্তা মিয়া,সেক্রেটারি আব্দুল করিম সাচ্চু।

কাউন্সিলে  ২০২৫ ও ২০২৬ সেশনের জন্য শ্রমিক নেতা আব্দুল মুমিনকে সভাপতি ও নুরুল ইসলাম নুর আলীকে সেক্রেটারি করে ৩৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য কর্মকর্তাগণ হলেন, সহ সভাপতি  রেদওয়ান খান,  শহীদুল ইসলাম,  জয়নাল আবেদীন,  সহ সাধারণ সম্পাদক সুলতান আহমদ,  আব্দুল ওয়াদুদ,  শামীম আহমদ,  ফাতেমা বেগম, সাংগঠনিক সম্পাদক আনহার আলী, সহ সাংগঠনিক সম্পাদক সার্জন মিয়া,  কোষাধ্যক্ষ গোলাম হায়দার,  দপ্তর সম্পাদক দুদু মিয়া, সহ দপ্তর সম্পাদক আলী হোসেন, প্রচার সম্পাদক জিয়াউর রহমান,  ট্রেড ইউনিয়ন সম্পাদক সিরাজুল ইসলাম খেলু, সহ ট্রেড ইউনিয়ন সম্পাদক আলাউর রহমান বুধু,  শিক্ষা -প্রশিক্ষন সম্পাদক শামিম আহমদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আওলাদ আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মারুফ আহমদ, আইন সম্পাদক এখলাছুর রহমান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অলিউর রহমান, আন্তর্জাতিক গবেষণা সম্পাদক ময়নুল ইসলাম, কর্মসংস্থান সম্পাদক সমুজ আলী, চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক লয়েছ আহমদ, সদস্য সালেহ আহমদ, দিলওয়ার হুসেন দিলু,তৈয়বুর রহমান, আব্দুস সালাম, ফয়ছল আহমদ, তুরন মিয়া,মোহাম্মদ আলী,আবু বকর,সাইদুল হক,আব্দুল জলিল।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ