জগন্নাথপুরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ৫টি দোকান অপসারণ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

জগন্নাথপুরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ৫টি দোকান অপসারণ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১২/২০২৪ ০৯:০০:৪৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ৫টি দোকান অপসারণ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের ফুটপাত থেকে কমপক্ষে ৫টি ভাসমান দোকান অপসারণ করা হয়েছে।মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এসব দোকান অপসারণ করা হয়।

জানা যায়, অনেকদিন ধরে পৌরশহরে ফুটপাত দখল করে উপড়ি দোকান ও স্থাপনা বসিয়ে ব্যবসা চলছিল। এতে করে পথচারিদের চলাফরায় চরম প্রতিবন্ধকতার সৃষ্টির পাশাপাশি শহরে যানজট লেগেই থাকে। জনদুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসনের পক্ষে গতকাল উপজেলা সরকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়ার নেতৃত্বে একদল পুলিশের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে শহরের টিএনটি এলাকা ও ইকড়ছই মাদসারা পয়েন্টেসহ বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে ফুটপাতে বসানো ৫টি দোকান উচ্ছেদ করা হয়। এছাড়া বেআইনিভাবে গাড়ি পার্কিং করায় এক চালককে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছ॥

অভিযানের সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া বলেন, এধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ