সিলেটে পালিত হলো খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শুভ বড়দিন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

সিলেটে পালিত হলো খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শুভ বড়দিন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১২/২০২৪ ১০:৫৫:৩৫ পূর্বাহ্ন

সিলেটে পালিত হলো খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শুভ বড়দিন

ছবি : সংগৃহীত


সিলেটে বর্ণিল আয়োজন ও নানা কর্মসূচীর মধ্য দিয়ে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর নয়াসড়কস্থ প্রেসবিটারিয়ান চার্চে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়। এতে সাড়ে তিনশ যিশু ভক্ত উপস্থিত ছিলেন।

খ্রিষ্টান কমিউনিটি সিলেটের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। সকাল থেকেই নতুন জামাকাপড় পড়ে গির্জাগুলোতে ভিড় করেন খ্রিষ্টান ধর্মালম্বীরা। বড়দের পাশাপাশি শিশুরাও মেতে উঠেন উচ্ছ্বাসে। সকাল সাড়ে ১০টায় সিলেটের প্রেসবিটারিয়ান চার্চে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা শেষে গান পরিবেশন করা হয়। এদিকে বড়দিন ঘিরে দিনব্যাপী কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট সম্প্রীতির শহর এই শহরে আমরা একে অপরের উৎসবে সবাই মিলেমিশে এক সঙ্গে পালন করে থাকি, সবাইকে বড়দিনের শুভেচ্ছা। সিলেট প্রেসবিটারিয়ান চার্চের ফাদার নিঝুম সাংমা বলেন, সিলেট একটি সম্প্রীতির নগরী। শুধু ধর্মীয় সম্প্রীতি নয়, রাজনৈতিকভাবেও সিলেট সম্প্রীতির শহর। আমরা প্রার্থনা করেছি যাতে সুন্দরভাবে বড়দিন উদযাপন করতে পারি। রাজনৈতিক পটপরিবর্তনের পর কিছুটা ভয়ে ছিলাম, ধর্মীয় উৎসব পালন করতে পারব কী না। কিন্তু আমরা যথারীতি উৎসব পালন করছি। আমরা আশা করি, সিলেটে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টানরা বিগত সময়ে যেভাবে এক সঙ্গে ছিলেন, সবাই যেন আগামীতেও একইভাবে শান্তিপূর্ণভাবে সহাবস্থানে থাকেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ