পর্যটকমুখর সিলেট, হোটেল পর্যটকে পরিপূর্ণ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

পর্যটকমুখর সিলেট, হোটেল পর্যটকে পরিপূর্ণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১২/২০২৪ ১১:৩৩:২৮ পূর্বাহ্ন

পর্যটকমুখর সিলেট, হোটেল পর্যটকে পরিপূর্ণ

ছবি : সংগৃহীত


অনিন্দ্য সুন্দর ভূমি সিলেট। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিও বলা হয় এই অঞ্চলকে। ছুটি পেলেই পর্যটকরা ছুটে আসেন সিলেটে। এবার বড়দিনের ছুটি ও সাপ্তাহিক ছুটিতেও এর ব্যত্যয় ঘটেনি। ইতোমধ্যে মহানগরের প্রায় সবকটি হোটেল পর্যটকে পরিপূর্ণ হয়ে গেছে। বড়দিন উপলক্ষে সরকারি চাকরিজীবীরা ঢানা চারদিনের ছুটি পাচ্ছেন। এক্ষেত্রে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ‘ছুটি ম্যানেজ’ করতে হচ্ছে চাকরিজীবীদের। আর এই চারদিনকে আন্দনমুখর করে তুলতে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করেছেন পর্যটকরা।

২৫ ডিসেম্বর খ্রিষ্ট ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিনের সরকারি ছুটি। একদিন পর ২৭ ও ২৯ ডিসেম্বর শুক্রবার ও শনিবার হওয়ায় এই দুই দিন সাপ্তাহিক ছুটি। অনেকেই সরকারি চাকরিজীবী ও ব্যাংক কর্মীরা ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) ছুটি নিয়ে টানা চারদিন ছুটি ভোগ করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সিলেটের অন্যতম হযরত শাহজালাল-শাহপরাণ (র.) মাজার, চা বাগান, জাফলং, রাতারগুল জলাবন, হাকালুকি হাওর, লালাখাল, ভোলাগঞ্জ, বিছনাকান্দি পর্যটকমুখর রয়েছে। অপরূপ এই সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা বুধবার  (২৫ ডিসেম্বর) সকাল থেকে উপচে পড়া ভিড় ছিলো।

সিলেট দরগাহ গেটের হোটেল হলি ইনের বুকিং ম্যানেজার জেনারুল ইসলাম বলেন, আমাদের হোটেলের সবগুলো কক্ষই আগামী তিন-চার দিন বুকিং রয়েছে। বড়দিনের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটির কারণে পর্যটক বেড়েছে। একই চিত্র সিলেট মহানগরের অন্যান্য হোটেল-মোটেল।

এদিকে সিলেটের ট্যুর অপারেটর ও ট্রাভেল ব্যবসায়ীরা জানিয়েছেন, ছুটির এই কয়েকদিনে সাদাপাথর,জাফলং ও বিছানাকান্দিতে অন্তত লক্ষাধিক পর্যটকের সমাগম হবে। ইতোমধ্যে অনেকেই সিলেটে এসে অবস্থান করছেন এবং আগামীকাল বৃহস্পতিবার এই সংখ্যা কয়েকগুণ বাড়বে।

সিলেট ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, ট্যুরিস্টদের সেবাদানে আমরা সবসময় প্রস্তুত রয়েছি। তাদের সার্বিক নিরাপত্তা দিতে আমাদের ইউনিটগুলো কাজ করছে। সিলেটের সব স্পটে বাড়তি ট্যুরিস্ট পুলিশ মোতায়েন করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তার কোনো কমতি নেই।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ