যুব সমাজকে অবক্ষয় থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই ,আশিক চৌধুরী
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

যুব সমাজকে অবক্ষয় থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই ,আশিক চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৬/১২/২০২৪ ১২:০৪:০০ অপরাহ্ন

যুব সমাজকে অবক্ষয় থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই ,আশিক চৌধুরী

ছবি : সংগৃহীত


বিএনপি সিলেট জেলা শাখার উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী বলেছেন, দেশকে মাদকমুক্ত ও তরুণ সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। তিনি আরও বলেন,  শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে তাদের খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করতে হবে।

তিনি বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নে ভবানীগঞ্জ আইডিয়াল ক্লাব আয়োজিত জুলাই প্রিমিয়ার লীগ (জেপিএল) এর ফাইনাল খেলা পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।

সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর শামীম কামরুলের সভাপতিত্বে এবং আব্দুল বাসিত সাগর ও হাবিবুর রহমান এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্যে এশিয়ান টেলিভিশন এর স্টাফ রিপোর্টার রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ বলেন, ভিন দেশের সংস্কৃতি রোধে, দেশীয় ক্রীড়া ও সাংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। নিয়মিত মাঠে খেলাধুলার মাধ্যমে উদ্দীপনা, কর্মক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধি করে। জীবনের প্রতিটি ক্ষেত্রে হার ও জিতকে সহজে মেনে নিতে সাহায্য করে। তাই যুব ও তরুণদের জন্য মাঠে খেলার ব্যবস্থা করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতবাঁক ইউনিয়ন বিএনপির সভাপতি ফখর উদ্দিন, সমাজসেবী আবু মাহমুদ, আব্দুল ওয়াদুদ চৌধুরী, ইউপি সদস্য মোঃ ফখর উদ্দিন, মোঃ জাকির হোসেন, মাস্টার আব্দুর রহিম। অনুষ্ঠানে খেলা পরিচালনা কমিটি ও ক্রীড়া সংশ্লিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জুলাই কিংস’র টিম ম্যানেজার ফয়সাল আহমদ, সুপার বয়েজ জুলাই’র টিম ম্যানেজার সেলিম আহমদ, খেলা পরিচালনা কমিটির সোহেব আহমদ, লোকমান আহমদ, রেজাউল করিম, আর এ নোমান, আব্দুল্লাহ আল শাওন, নাঈম হাসান প্রমুখ।

ফাইনাল খেলায় জুলাই কিংস’কে ১৮ হারিয়ে চ্যাম্পিয়ান ট্রফি অর্জন করে সুপার বয়েজ জুলাই। ফাইনালের ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ফয়েজ আহমদ। ১৮০ রান ও ১৫ উইকেট নিয়ে টুর্ণামেন্টের সেরা খেলোয়ার নির্বাচিত হন আরিফুল ইসলাম। টুর্ণামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহ করেন সুলতান আহমদ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ