জৈন্তাপুরে টাস্কফোর্সের অভি*যানে দুইজনকে বিনাশ্রম কা রা দ ণ্ড
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভি*যানে দুইজনকে বিনাশ্রম কা রা দ ণ্ড

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১২/২০২৪ ০৬:২০:০৫ পূর্বাহ্ন

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভি*যানে দুইজনকে বিনাশ্রম কা রা দ ণ্ড

ছবি: নিজস্ব


জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও টাস্কফোর্সের যৌথ অভিযানে উপজেলার বিভিন্ন নদী থেকে বালু উত্তোলনের অপরাধে দুইজনকে আটক সহ অন্যদের নিকট হতে জরিমানা আদায় করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬শে ডিসেম্বর) বেলা ১১:০০ ঘটিকায় উপজেলার সারী-৩ লালাখাল এলাকায় অভিযানে আসেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী। 

এ সময় উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলনের সময় ছয়টি নৌকা ধ্বংস করে নদীর পানিতে ডুবিয়ে দেয়া হয়।  এ সময় বালু উত্তোলনের সাথে জড়িত থাকায় বালু মহাল ও মাটি ব্যবস্হাপনা আইন ২০১০ এর ধারা ১৫ এ  দুইজনকে   ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার গর্দ্দনা গ্রামের আব্দুল মতিনের ছেলে ইসলাম উদ্দিন (৩৪) ও একই গ্রামের কয়সর আহমেদ (২৮)। 

পরে দুপুর ২:০০ ঘটিকায় সহকারী কমিশনার (ভুমি)র নেতৃত্বে উপজেলার ৪ নং বাংলা বাজার ও আসামপাড়া গ্রামে অভিযান পরিচালিত হয়। 

এ সময় আসামপাড়া গ্রামের বিভিন্ন বালু মহাল হতে নিষেধাজ্ঞা অমান্য করে বালু পাথর উত্তোলনের করায় ও স্তুপ করে রাখা ২০ ট্রাক বালু ও পাথর জব্দ করা হয়। পরে পরিবেশ দূষণ করে ক্রাশার মিল চালানোর দায়ে দুইটি ক্রাশার মিলকে আর্থিক জরিমানা আদায় ও একটি মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় অভিযানে ক্রাশার মিল ও বালু পাথরের সাথে জড়িত থাকায় অন্তত ৮ জন ব্যাক্তির নিকট হতে  বিভিন্ন অংকে জরিমানা আদায় করা হয়েছে।

এ সময়  পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক বদরুল হদা, জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অন্তর্ভুক্ত লালাখাল বিওপির বিজিবির টিম সহ জৈন্তাপুর মডেল থানার পুলিশের টিম অভিযানে অংশ নেয়।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি)  মিজ ফারজানা আক্তার লাবনী অভিযান করে দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড ও বিভিন্ন ব্যবসায়ী হতে জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ