ছবি: নিজস্ব
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তিনদিন ব্যাপি কৃষি ও প্রযুক্তি মেলাসমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বহস্পতিবার সমাপ্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে বিয়াম ল্যাবরেটরী স্কুল মাঠে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং ফ্লাড রিকন্সট্রাকশন ইমার্জেন্সি এসিসটেন্স প্রজেক্টের(ফ্রিপ)'র অর্থায়নে তিনদিন ব্যাপি এ মেলার সমাপনী অনুষ্ঠান হয়।
উক্ত সমাপনী অনুষ্ঠান ও আলোচনা সভায় গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. রায়হান পারভেজ রনি'র সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) মো. সাইদৃল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. জামাল খান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মিনহাজ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ১৩টি ইউনিয়নের প্রান্তিক পর্যায়ের কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলার সেরা ১০ জন শ্রেষ্ট কৃষক এবং মেলায় সেরা ৫ স্টলকে পুরস্কার প্রদান করেন আমন্ত্রীত অতিথিবৃন্দ।
জৈন্তাবার্তা / জারা




