ছবি: নিজস্ব
ওসমানীনগরে উপজেলা প্রশাসনের সহযোগীতায় তাজপুর ইউনিয়নের লাল কৈলাশ (মোকামপাড়া) গ্রামের শাহ মাদার (র:) জামে মসজিদের রাস্তার দীর্ঘদিনের জটিলতা নিরসন করা হয়েছে। বুধবার দুপুর ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত প্রশাসনের লোকজন, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় শালিস ব্যক্তিদের উপস্থিতিতে বৈঠকে উভয় পক্ষের সম্মতিতে মসজিদের ফটকের বেড়া উত্তোলনের মাধ্যমে বিষয়টি নিস্পত্তি করা হয়। আগামি তিন মাসের মধ্যে মসজিদের পশ্চিম দিকে স্থায়ী রাস্তা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, জনস্বাস্থ্য প্রকৌশলী সৈয়দ দিদারুল ইসলাম কায়েস,তাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ, সাংবাদিক মো. মুহিব হাসান, শেখ ফয়ছল আহমদ, কবির আহমদ, এলাকার শালিস ব্যক্তিত্ব বাবুল মিয়া চৌধুরী, সাহেদ রব্বানী, আশিক আলী, সমছু মিয়া, চমক আলী, শক্তি দেব, মৌর আলী, শাহিন মিয়া, জমশেদ আলী, হান্নান মিয়া, আব্দুর রহমান, হবিব উদ্দিন, হারুন মিয়া, মনতছির আলী, ময়না মিয়া, আহাদ আলী, রাশেদ আহমদ, সেলিম মিয়া, গয়াছ মিয়া, পংকি মিয়া, তেরাব আলী,নুর উদ্দিন, ফয়ছল আহমদ, আছমত আলী, আনছার আলী, সোহাগ মিয়া, দরছ মিয়া, রাসেল মিয়া, রাসেল আহমদ প্রমূখ।
প্রসঙ্গত গত ২২ ডিসেম্বর গ্রামবাসি জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেন, গ্রামের আলী আহমদ গং মসজিদের ফটকে বেড়া দিয়ে গ্রামবাসিকে মসজিদে যেতে বাঁধা দিচ্ছেন। এরই প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, জনস্বাস্থ্য প্রকৌশলী সৈয়দ দিদারুল ইসলাম কায়েস ও তাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদকে সদস্য করে তিন সদস্যের কমিটিকে বিষয়টি নিস্পত্তির দায়িত্ব দেওয়া হয়। এই কমিটি সরজমিনে এসে স্থানীয় শালিস ব্যক্তিত্ব ও গণমাধ্যম কর্মীদের উপস্থিডুতে বিষয়টি নিস্পত্তি করেন। উল্লেখ্য গ্রামের আলী আহমদ এর বিরুদ্ধে প্রায় ২শতাধিক বছরের পুরাতন শাহ মাদার (র:) জামে মসজিদ, শাহ- মাদার (রহ:) মাজার ও কবরস্থানের ভূমি দখলের অভিযোগে আদালতে একটি মামলা (মামলা নং ১২৫/২০২১ইং) চলমান রয়েছে। অপরদিকে ইদানীং আলী আহমদ আবার মসজিদের ফটকে বেড়া দিয়ে মুসল্লিদের প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন এমন অভিযোগ এনে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করা হয়।
গ্রামের বাসিন্দা ফয়ছল আহমদ বলেন, বহু পূর্বে গিরিজা প্রশন্ন চৌধুরী মসজিদ, মাজার ও কবরস্থানের জন্য যায়গা দান করেছিলেন। কিন্তু মাজারের খাদেম ও তার ছেলে মহররির হওয়ার সুযোগে যায়গাটি দখল করে মসজিদের রাস্তা বন্ধ করেন। আমরা জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করলে প্রশাসনের লোকজন এসে রাস্তাটি খুলে দিয়েছেন। অভিযুক্ত আলী আহমদ বলেন, দাদার আমল থেকে আমরা এ জমির দখলে মালিক।
মসজিদে যাতায়াত করতে কাউকে নিষেধ করিনি। আমাদের বাড়ির ভিতর দিয়ে মুসল্লিরা আসলে বাড়ির পর্দা বিনষ্ট হয়। আমরাও চাই মসজিদের একটি রাস্তা হোক। আজকে মসজিদের রাস্তার স্থায়ী সমাধান হওয়ায় আমরাও খুশি হয়েছি।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, মসজিদের স্থায়ী রাস্তার জন্য একটি সরকারি বরাদ্ধ দেওয়ার চেষ্টা করছি । সকলের আন্তরিকতায় বিষয়টি নিস্পত্তি হয়েছে।
জৈন্তাবার্তা / মনোয়ার




