শীতার্ত মানুষকে শীতবস্ত্র দিতে পারা অনেক আনন্দের ব্যাপার: ওমর মাহবুব
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

শীতার্ত মানুষকে শীতবস্ত্র দিতে পারা অনেক আনন্দের ব্যাপার: ওমর মাহবুব

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৭/১২/২০২৪ ০৯:৫৯:৪০ পূর্বাহ্ন

শীতার্ত মানুষকে শীতবস্ত্র দিতে পারা অনেক আনন্দের ব্যাপার: ওমর মাহবুব

ছবি : সংগৃহীত


সাধারণ শিক্ষার্থীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন "স্বাধীনতা স্কোয়াড" এর উদ্যোগে শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে সিলেট নগরীতে ছিন্নমূল ও গৃহহীন, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও শীত নিবারণে কম্বল বিতরণ করা হয়।

স্বাধীনতা স্কোয়াডের সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্বাধীনতা স্কোয়াডের প্রধান উপদেষ্টা ওমর মাহবুব।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। ছিন্নমূল ও গৃহহীন অনেক অসহায় মানুষের পর্যাপ্ত শীতবস্ত্র নেই। শীতে রাস্তার পাশে-ফুটপাতে তারা অনেক কষ্টে রাতযাপন করেন।

একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত।তিনি প্রচণ্ড শীতে অসহায় মানুষের কষ্ট দূর করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

উপস্থিত ছিলেন, স্বাধীনতা স্কোয়াডের সাধারণ সম্পাদক ইমাম হোসেন খান, মমি, নীপা, প্রচার সম্পাদক নেহা ইসলাম, ইন্তিয়া, সাদিয়া, সানজিদা, নিলয় আহমদ, হালিম, মুক্তাদির, রুমি, মো. আলামিন, নাহিদ, নাজমুল, শরীফ, সাকিব, ডলি, ফাহিমা, সামির আহমেদ, সুহানা, রাতুল প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ