সমাজ সংস্কারে আলেম সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

সমাজ সংস্কারে আলেম সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৭/১২/২০২৪ ১০:২৬:৩১ পূর্বাহ্ন

সমাজ সংস্কারে আলেম সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত


প্রখ্যাত হাদিস-বিশারদ, লেখক, গবেষক, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও রাজনীতিবিদ শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, সমাজ সংস্কারে আলেম সমাজকে অনর্থক প্রোগ্রাম পরিহার করে মৌলিক কর্মসূচি গ্রহণ করতে হবে। জাতি গঠন করার জন্য প্রতিটি মহল্লায় ইসলামি কিন্ডার গার্ডেন ও মক্তব প্রতিষ্ঠা করতে হবে। মৌলিক দ্বীনি শিক্ষার পাশাপাশি উন্নত মানের ইংলিশ ও জাগতিক শিক্ষার সমন্বয় ঘটাতে হবে। মহল্লায় মহল্লায় বয়স্ক পুরুষ  ও মহিলাদের দ্বীনি শিক্ষার ব্যাবস্থা করতে হবে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) নগরীর সিলভিউ হোটেলের দ্বিতীয় তলায় হলরুমে কানাইঘাট উলামা-হুফফায কল্যাণ পরিষদ সিলেট'র উদ্যোগে সমাজ সংস্কারে আলেম সমাজের ভূমিকা শীর্ষক একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

কানাইঘাট উলামা-হুফফায কল্যাণ পরিষদ সিলেট'র সভাপতি মাওলানা আশরাফুদ্দিনের সভাপতিত্বে ও মীম সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক আমার দেশ পত্রিকার বিভাগীয় সম্পাদক, বিশিষ্ট আলোচক মাওলানা শরীফ মুহাম্মদ। পরিষদের সিনিয়র সহ সভাপতি মাওলানা আশিকুর রহমান এর স্বাগত বক্তব্য ও পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ মুহাম্মদ রেজাউল করীম পরিষদের পরিচিতি তুলে ধরে বক্তব্য রাখেন।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, আয়েশা সিদ্দীকা রা. মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জি, জামেয়াতুল খাইর সিলেটের শাখুল হাদিস মাওলানা বদরুদ্দিন বিন ইসহাক আল মাদানি। বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা শাহ নজরুল ইসলাম বলেন, সমাজ সংস্কার করতে হলে সমাজের সর্বোচ্চ সুশীল সমাজ তথা আলেম সমাজের শিক্ষাক্রমকে সরকারি স্বীকৃতি ও তা কার্যকর করতে হবে।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মহানগর জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, দারুল উলুম কানাইঘাট মাদরাসার উস্তাদ ক্বারী মাওলানা হারুনুর রশিদ চতুলী, মাওলানা সৈয়দ সালিম ক্বাসিমী, লন্ডন মহানগর জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা আব্দুল হাই আল হাদী, বিশিষ্ট ব্যবসায়ী মারভেলাস হজ্জ কাফেলার স্বত্তাধিকারী নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন মাওলানা আনওয়ার হোসাইন চৌধুরী, মাওলানা আসরারুল হক, মাওলানা আব্দুল্লাহ শাহান, মাওলানা ইমদাদুল্লাহ মারজান, মাওলানা আসআদ আহমদ প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ