ছবি : সংগৃহীত
সিলেটের জৈন্তাপুর থেকে ১০৮ বোতল বিদেশি মদসহ মোঃ রনজু শেখ (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯ (সিলেট)।
গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর বাজার নামক এলাকায় মাদক বিরোধী অভিযানের সময় তাকে গ্রেপ্তার করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। এ সময় উদ্ধারকৃত ১০৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
র্যাব-৯ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানায় যে, আটককৃত ব্যাক্তি হলেন মাঃ রনজু শেখ (৩০), পিতা- মোঃ শাহ আলী, সাং- শীমলা পূর্ব পাড়া, থানা- রায়গঞ্জ, জেলা- সিরাজগঞ্জ। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে জলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
জৈন্তাবার্তা / রহমান




