শফিকুন্নূর ছিলেন প্রকৃত সুরের এক জাদুকর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

স্মরণানুষ্ঠানে বক্তারা

শফিকুন্নূর ছিলেন প্রকৃত সুরের এক জাদুকর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১২/২০২৪ ১০:১১:২২ পূর্বাহ্ন

শফিকুন্নূর ছিলেন প্রকৃত সুরের এক জাদুকর

ছবি : সংগৃহীত


শিল্পী শফিকুন্নূর নিজের লেখা গান শুধু গাননি। তিনি হাছন রাজা, রাধারমণ, দুর্বিন শাহসহ সকলের গান গেয়েছেন। তিনি একজন ব্যতিক্রমী শিল্পী ছিলেন। তার কণ্ঠের জাদুতে গানে তৃপ্তি পাওয়া যেত। সিলেট অঞ্চলের অপ্রচলিত অনেক গান অমরতা পেয়েছে তার কণ্ঠে। তিনি একজন খ্যাতিমান গীতিকার ছিলেন। বর্তমানেও শিল্পী শফিকুন্নূরের গানের কণ্ঠর সঙ্গে অন্য কারো গানের কণ্ঠ মেলানো যায়নি। তিনি মানেই আলাদা এক কণ্ঠস্বর। শফিকুন্নূর ছিলেন প্রকৃত সুরের এক জাদুকর।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরীর কিন ব্রিজ এলাকায় সারদা স্মৃতি ভবনের হল রুমে শিল্পী-গীতিকার ‘শফিকুন্নূর স্মরণানুষ্ঠানে’ বক্তারা এসব কথা বলেন।

স্মরণানুষ্ঠানে শফিকুন্নূর স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভা, বইয়ের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্মরণানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘শিল্পী শফিকুন্নূরের অতীত কর্মগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা দরকার। তার সৃষ্ট কর্মগুলো প্রচার করতে হবে। আমি মনে করে আমরা সবাই মিলে যদি তুলে ধরতে পারি, তাহলে আমাদের দাবি আদায় করতে পারব।’

সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন- বিশিষ্ট সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস, চন্দনা মজুমদার, জামাল উদ্দিন হাসান বান্না, কবি ড. মোস্তাক আহমাদ দীন, লোকসংস্কৃতি গবেষক ও প্রাবন্ধিক সুমনকুমার দাশ।

শফিকুন্নূর স্মৃতি সংসদের আহবায়ক শাহ মো. আলীনূরের সভাপতিত্বে নাট্যকার ও নাট্য নির্দেশক হুমায়ুন কবির জুয়েল সঞ্চালনায় সুমনকুমার দাশ সম্পাদিত গ্রন্থ ‘শফিকুন্নূর সমগ্র’র মোড়ক উন্মোচন করা হয়। স্মরণানুষ্ঠান উপলক্ষে একটি স্মারক-সংকলন প্রকাশ করা হয়; যার সম্পাদনায় রয়েছেন হুমায়ুন কবির জুয়েল। আর প্রকাশনায় রয়েছেন শিল্পী শফিকুন্নূরের তিন পুত্র জুবের আখতার সোহেল, শামছুল ইসলাম রুবেল ও খালেদ হাসান।

অনুষ্ঠানের শুরুতে স্বগতে বক্তব্যে শিল্পী শফিকুন্নূর স্মৃতি সংসদের সদস্য সচিব শামছুল ইসলাম রুবেল বলেন,‘ আমি প্রথমে ধন্যবাদ জানাই সুমনকুমার দাশকে। কারণ তার হাতের ছোঁয়াতে বইটি পূর্ণতা পেয়েছে। বাউল সাধকের গানকে ভালোবেসে আপনারা সবাই এসেছেন; আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যৎতে আমরা যাতে আরও বড় অনুষ্ঠান করতে পারি আপনারা দোয়া করবেন।’

অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী নৃত্য করেন- জয়িতা জেহেন প্রিয়তী। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন জুবের আখতার সোহেল।

এ সময় উপস্থিত ছিলেন- বাউল আবদুর রহমান, বাউল বিরহী কালা মিয়া, মোহাম্মদ জহিরুল ইসলাম অচিনপুরী, বাউল সিরাজ উদ্দিন, মালতী পাল, বাউল হারুন মিয়া, বিরহী লাল মিয়া, শামীম আহমদ, বাউল সূর্যলাল দাস, তন্বী দেব, পথিক রাজু ও শামছুল ইসলাম রুবেল প্রমুখ। এছাড়াও সিলেটের নানা শ্রেণি-পেশার দেড় শতাধিক মানুষজন উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ