বি জি বি র অভিযানে ১ কোটি ১৩ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আ ট ক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

বি জি বি র অভিযানে ১ কোটি ১৩ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১২/২০২৪ ১২:৪০:২০ অপরাহ্ন

বি জি বি র অভিযানে ১ কোটি ১৩ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আ ট ক

ছবি: নিজস্ব


বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অভিযানে ১ কোটি ১৩ লক্ষ টাকার ভারতীয় পন্য আটক করা হয়েছে।শনিবার ৪৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৭-২৮ ডিসেম্বর ২০২৪ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বিছনাকান্দি, সোনারহাট, সংগ্রাম, তামাবিল, শ্রীপুর, পান্থুমাই এবং কালাসাদেক বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পৃথক পৃথক অভিযানে  বিপুল পরিমান ভারতীয় চিনি, কমলা, সুপারি, মহিষ, শাড়ী, থান কাপড়, ওয়ান পিস জামার কাপড়, শীতের কম্বল, সাবান, মাই ফেয়ার ক্রিম, পারফিউম, চকলেট, বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমান রসুন, শিং মাছ এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত মাহিন্দ্রা ট্রাক্টর ও পিকআপ আটক করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়  আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য- ১,১৩,০১,৮৮০.০০ (এক কোটি তের লক্ষ এক হাজার আটশত আশি) টাকা সমপরিমাণ ।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ