জৈন্তাপুরে পুকুর থেকে একজনের ম র দে হ উদ্ধার করেছে পুলিশ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

জৈন্তাপুরে পুকুর থেকে একজনের ম র দে হ উদ্ধার করেছে পুলিশ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১২/২০২৪ ০১:৫৮:১২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে পুকুর থেকে একজনের ম র দে হ উদ্ধার করেছে পুলিশ

ছবি: নিজস্ব


জৈন্তাপুরে পরিত্যক্ত এক পুকুর থেকে বিবস্ত্র অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় উদ্ধার হওয়া মরদেহটি মানসিক ভারসাম্যহীন নাম পরিচয় বিহীন এক ভবঘুরে (পাগল) মানুষের।

পুলিশ সূত্রে জানা যায়,  শনিবার (২৮শে ডিসেম্বর) সকাল ১০:৪৫ মিনিটের সারীঘাট দক্ষিণ বাজার এলাকায় সিলেট তামাবিল মহাসড়কের পাশে জৈনিক হোসেন মিয়ার মালিকানাধীন একটি পরিত্যক্ত পুকুরে মরদেহ দেখতে পায় স্হানীয়রা।

পরে জৈন্তাপুর মডেল থানা পুলিশকে খবর দেয়া হলে বেলা ১১:০০ ঘটিকায় পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।  পরে স্হানীয়রা নিহত ব্যাক্তিকে একজন মানসিক ভারসাম্যহীন বলে নিশ্চিত করেছেন।  তারা জানান বেশ কয়েকদিন যাবৎ দরবস্ত সারীঘাট এলাকায় সে বিবস্ত্র অবস্থায় চলফেরা করতো। বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। সে মাজেমধ্যে সারীঘাট বালু সাইটে বালুর স্তুপে মাথা ও শরীল ঢুকিয়ে রাখতে দেখতো স্হানীয়রা। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে অতিরিক্ত শীতে তার মৃত্যু হয়ে থাকতে পারে। 

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন খবর পেয়ে  সহকারী  পুলিশ সুপার ( কানাইঘাট সার্কেল)  ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে। তিনি বলেন,  উদ্ধার পরে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ