শ্রমিক কল্যান ফেডারেশন'র বালাগঞ্জ উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

শ্রমিক কল্যান ফেডারেশন'র বালাগঞ্জ উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলন

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১২/২০২৪ ০৮:১৭:৫৫ পূর্বাহ্ন

শ্রমিক কল্যান ফেডারেশন'র বালাগঞ্জ উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলন

ছবি: নিজস্ব


বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন এর বালাগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুর ২ঘটিকায় বালাগঞ্জ উপজেলার এম,এ খান অডিটোরিয়াম হলরুমে আনুষ্ঠানিকভাবে সিলেট জেলা শ্রমিক কল্যান ফেডারেশন নেতৃবৃন্দ এর সর্বসম্মতিক্রমে মিজানুর রহমানকে সভাপতি ও ফয়সল আহমকে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

আমির আলী ও ফয়সল আহমদের পরিচালনায় মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি , দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ফখরুল ইসলাম খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর ডা.মুহাম্মদ আব্দুল জলিল , উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের উপদেষ্টা ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর হাফিজ কুতুব উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের উপদেষ্টা ও উপজেলা জামায়াতের সেক্রেটারী এডভোকেট রহমত আলী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক শিবির নেতা এইচ,এম রেদোয়ান আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ সভাপতি হাফিজ আতিকুল ইসলাম, ওসমানী নগর উপজেলা সভাপতি আব্দুল মুমিন, দক্ষিন সুরমা উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ সভাপতি আলী হুসেন, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা তরিকুল ইসলাম , উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাবেক উপজেলা সভাপতি জুলেখ মিয়া, জামায়াত নেতা দেলওয়ার আল হোসাইন ছাত্রনেতা আবেদ আলী,ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের উপজেলা সহ সভাপতি জিল্লুল হক চৌধুরী, আব্দুস সবুর, মাস্টার আব্দুন নুর, ডা.জালাল আহমদ,জামায়াত নেতা হেলাল আহমেদ, জামায়াত নেতা শাহআলম,মারুফ আহমদ লিয়াকত, মকসুদুল ইসলাম, হাবিবুর রহমান মুহিব,কামরুল ইসলাম লালন, রুহিন আহমদ, সাইফুর রহমান, নাজমুল ইসলাম সহ স্থানীয় ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ