ছড়া-খাল উদ্ধার প্রকল্প বাস্তবায়নে বড় বাধা ‘অর্থছাড়’
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

ছড়া-খাল উদ্ধার প্রকল্প বাস্তবায়নে বড় বাধা ‘অর্থছাড়’

মো. ফয়ছল আলম

প্রকাশিত: ২৯/১২/২০২৪ ০৯:৩৭:৩৮ পূর্বাহ্ন

ছড়া-খাল উদ্ধার প্রকল্প বাস্তবায়নে বড় বাধা ‘অর্থছাড়’

ছবি: নিজস্ব


২০০৯ সাল থেকেই সিলেট নগরের ছড়া-খাল উদ্ধার, খনন, সংরক্ষণ কাজ চলছে। এতে ১০ হাজার কোটিরও বেশি টাকা ব্যয় হয়েছে। কিন্তু সামগ্রিকভাবে সব কাজ এক সঙ্গে শেষ না করতে পারায় ফল আসছে না। তবু যেসব জায়গায় প্রয়োজন এবং সুযোগ আছে সেগুলোতে কাজ করা হয়েছে। ফলে সিলেট নগরের অনেক স্থানেই এখন ছড়ার উপর ওয়াকওয়ে দৃশ্যমান। এভাবে এক এক করে সুফল আসবে বলে আশাবাদী সিলেট সিটি কর্পোরেশন। 

এমনটি দাবি করলেন সিলেট নগরে দীর্ঘদিন ধরে কর্মরত প্রধান প্রকৌশলী নূর আজিজুর আজিজুর রহমান। তিনি বলেন, এক মালনীছড়াই ৮ কিলোমিটার দীর্ঘ। এর দুই পাশ হিসেব করলে ১৬ কিলোমিটার রিটেইনিং ওয়াল করতে হবে। এখানে অনেক টাকা বাজেট। আমরাতো এক সঙ্গে সব টাকা বরাদ্দ পাই না। যার ফলে একসঙ্গে কাজ করাও হয় না। 

সিসিকের ঊর্ধ্বতন এ কর্মকর্তার যুক্তির কিছুটা যথার্থতা থাকলেও যেসব এলাকায় কাজ হয়েছে সেসব প্রকল্পেও গরমিল পাওয়া গেছে। সিলেট নগরের গাভিয়ার খাল নিয়ে প্রতিবছরই কিছু প্রকল্প বাস্তবায়ন হয়। এ প্রকল্পের আওতায় পরিচ্ছন্নতার পাশাপাশি রিটেইনিং ওয়াল, কালভার্ট নির্মাণ, ¯ø্যাব নির্মাণ, ড্রেন নির্মাণও ছিলো। প্রকল্পের মেয়াদ শেষ হলেও সরেজমিনে অনেক গরমিল পাওয়া যায় তথ্যে। আর নানা অনিয়মের কারণে গাভিয়ার খাল পরিচ্ছন্নও হয়নি, পুরো দখলমুক্ত করা যায়নি। দুর্ভোগও কমেনি।                  

সিলেট সিটি কর্পোরেশনের উল্লেখযোগ্য ছড়া ও খাল উদ্ধার প্রকল্পের খোঁজ নিতে গেলে কর্মকর্তারা জানান, চা বাগান সংলগ্ন এলাকা গোয়াবাড়িতে কালীবাড়ি ছড়া সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধন করে ২ হাজার ৭৬৮ ফুট দৈর্ঘ্যের এবং ৭ ফুট প্রশস্থ ওয়াকওয়ে, বসার বেঞ্চ এবং ছাউনি নির্মাণ করা হয়েছে। 

গোয়ালীছড়া সংরক্ষণের পাশাপাশি শাহী ঈদগাহ টিবি গেইট অংশে ওয়াকওয়ে ও মিনি পার্ক নির্মাণ করা হয়েছে। সিটিং বেঞ্চ, বৈদ্যুতিক খুটির পাশাপাশি এখানে ওয়াকওয়ের প্রবেশদ্বারে কফি কর্ণারও রাখা হয়েছে জনগণের জন্য।

সরেজমিন দেখা যায়, নগরের হলদি ছড়ার উপশহর অংশে ১ হাজার ৮৮৬ ফুট দৈর্ঘের ওয়াকওয়ে এবং দুটি সৌন্দর্যবর্ধন স্তম্ভ নির্মাণ করা হয়েছে। এখানে সিটিং বেঞ্চ, বৈদ্যুতিক খুটির পাশাপাশি শৌচাগার বøক এবং ফুলের গাছও লাগানো হয়েছে। হলদি ছড়ার টিলাগড় অংশেও দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। সিলেট-তামাবিল সড়কের টিলাগড়ে অবস্থিত জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অফিস সংলগ্ন হলদি ছড়ার এই অংশে সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় পর্যন্ত এই ওয়াকওয়ের দৈর্ঘ্য ৭শ ৫ ফুট বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

এছাড়া মালনীছড়ার সাগরদিঘীরপাড় অংশে ৬৫২ মিটার দীর্ঘ ওয়াকওয়ের নির্মাণকাজ প্রায় সম্পন্ন হয়েছে। এখানে বসার বেঞ্চের পাশাপাশি বৈদ্যুতিক বাতি, ফুড কর্ণার, পাবলিক টয়লেট থাকার কথা। এছাড়াও জল্লারখাল দখলমুক্ত করে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। 

এখানে দাবি করা হয় গাভিয়ার খাল খনন ও সংস্কার এবং সংরক্ষণ করা হয়েছে। মুগনী ছড়ায় ওয়াকওয়ে, মঙ্গলীছড়া খনন ও সংরক্ষণ, ধোপাছড়া খনন ও সংরক্ষণ, ভুবি ছড়া খনন ও সংরক্ষণ, বাবু ছড়া খনন ও সংরক্ষণ করা হয়েছে। 

সিলেট নগরীতে প্রবাহমান ১১টি ছড়া ও বড় খাল উদ্ধার ছাড়াও সুরমা নদীর তীর সংরক্ষণ ও ওয়াকওয়ের নির্মাণ কাজ চলমান আছে বলে দাবি সিসিকের। এই প্রকল্পের আওতায় সিলেট সার্কিট হাউজ থেকে মাছিমপুর ব্রিজ পর্যন্ত ওয়াকওয়ে নির্মাণ, আরসিসি সড়ক ও রিটেইনিং ওয়াল নির্মাণ এবং সিসি বøক স্থাপনের কাজ চলমান দাবি করা হলেও বাস্তবে নদীর তীরে বর্তমানে কোনো কাজ চলছে না। তবে মাছিমপুর পর্যন্ত নদীর পাড়ে সংরক্ষণ কাজ সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে দক্ষিণ সুরমা অংশের নদীর তীর সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন হয়েছে। এছাড়াও উত্তর সুরমার উপশহর মেন্দিবাগ সংলগ্ন সুরমা নদীর পাড় উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের প্রকল্প বাস্তবায়ন করেছে সিলেট সিটি কর্পোরেশন। তবে এখনও উন্মুক্ত করা হয়নি জনগণের জন্য। 

সিলেট নগরের ছড়া বা খাল সংরক্ষণ, উদ্ধার ও পরিচ্ছন্ন কাজে দুজন কর্মকর্তা ওতপ্রোতভাবে জড়িত। এর একজন প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান। তিনি দৈনিক জৈন্তাবার্তাকে বলেন,ছড়া খাল উদ্ধারে সিসিকের অনেক সাফল্য আছে। কিন্তু সময়মতো সব টাকা বরাদ্দ না পাওয়ায় খন্ড খন্ড করে কাজ করতে হচ্ছে। ফলে কাংখিত সুফল আসছে না। তবে সবকটি ছড়াকে ঘিরে আমাদের পরিকল্পনা ও প্রকল্প তৈরি আছে। যেসব ছড়ায় ওয়াকওয়ে নির্মাণ হয়েছে সেগুলো দেখলেই বুঝতে পারবেন আমাদের ভবিষ্যত পরিকল্পনা কী? পুরো প্রকল্প বাস্তবায়ন হলে অবশ্যই সিলেট নগরের ছড়া ড্রেনগুলোর চিত্রই পাল্টে যাবে। তিনি বলেন ২০০৯ সাল থেকেই বিচ্ছিন্নভাবে কাজ চলছে। এর সুফলও পাচ্ছি। বেশ কিছু দৃষ্টিনন্দন প্রকল্প বাস্তবায়ন হয়েছে। 

ছড়া উদ্ধার ও পরিচ্ছন্নতার জন্য সিসিকের নিজস্ব আইন রয়েছে উল্লেখ করে এ কর্মকর্তা বলেন, যারা ছড়া খাল দখল করেছেন, অপরিচ্ছন্ন রাখেন, তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনার ক্ষমতা আছে সিসিকের। অভিযান চালালে দুই লাখ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে। কিন্তু নাগরিকদের বিরুদ্ধে তো এতো কঠিন হওয়া যায় না। তাই আমরা চেষ্টা করছি যাতে সুন্দর প্রক্রিয়ায় সবকটি ছড়া উদ্ধার ও পরিচ্ছন্ন রাখা যায়। 

তিনি প্রসঙ্গ টেনে বলেন, ছড়া খাল পরিচ্ছন্ন রাখা নিজের ড্রয়িং রুম পরিষ্কার রাখার মতো কাজ। আমরা বাসার ড্রেন যেভাবে নিয়মিত পরিচ্ছন্ন রাখি তেমনি ড্রেনগুলোও পরিচ্ছন্ন রাখতে এভাবে কাজ করতে হয়। এজন্য বারবার কাজ করতে হয় একই ছড়ায়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ