জৈন্তাপুরে সাংবাদিককে হু ম কির অ ভি যো গ শ্রমিকনেতার বিরুদ্ধে
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

জৈন্তাপুরে সাংবাদিককে হু ম কির অ ভি যো গ শ্রমিকনেতার বিরুদ্ধে

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১২/২০২৪ ০১:১৪:২৭ পূর্বাহ্ন

জৈন্তাপুরে সাংবাদিককে হু ম কির অ ভি যো গ শ্রমিকনেতার বিরুদ্ধে


অধৈধভাবে বালু উত্তোলন, বালু শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায়ের দৃশ্যধারণ করে সংবাদ প্রচার করায় সিলেটের জৈন্তাপুরের একজন সাংবাদিকের হাত কেটে নেওয়ার হুমকির অভিযোগ উঠেছে সারীঘাট বারকি শ্রমিক সংগঠনের সভাপতি আমির আলির বিরুদ্ধে।

শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় মোবাইল ফোনের মাধ্যমে দৈনিক ইত্তেফাক ও দৈনিক একাত্তরের কথা'র জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি নাজমুল ইসলামকে তিনি এই হুমকি দেন বলে জানা গেছে।

এ ঘটনায় সাংবাদিক নাজমুল ইসলাম জীবনের নিরাপত্তা চেয়ে জৈন্তাপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন (জিডি নং-১১৫৬)। 

এ বিষয়ে সাংবাদিক নাজমুল ইসলাম ও শ্রমিকনেতা আমির আলির মধ্যে চার মিনিট ছয় সেকেন্ডের একটি ফোনালাপের অডিও সংরক্ষণ করা হয়েছে বলে জানা গেছে। অডিওতে শ্রমিকনেতা আমির আলি নাজমুলকে বলেন, 'তুমি কয়েক হাজার শ্রমিকের পেটে লাথি মারতেছো।' প্রতিউত্তরে নাজমুল জিজ্ঞেস করেন, 'এমন কোনো প্রমাণ কি আপনার নিকট আছে যে আমি শ্রমিকদের পেটে লাথি মারছি?' এর উত্তরে আমির আলি বলেন, 'তুমি বালু উত্তোলনের খবর ইউএনও অফিসে দেও তার সব খবর আমি পাই।' ঠিক পরপরই আমির আলি উত্তেজিত হয়ে বলেন, 'বেশি বাড়াবাড়ি করবায় না। বেশি বাড়াবাড়ি করলে তুমার হাত কাটি ফালাই দিমু।' এরপর সাংবাদিক নাজমুলের পিতা-মাতার কথা বলে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত শ্রমিকনেতা আমির আলিকে মোবাইলে কল দিলে তিনি জানান, নাজমুল তাকে প্রথমে গালি দিয়েছেন। এজন্য তিনি হাত কাটার হুমকি দেন।

ফোনালাপের অডিও রেকর্ডের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি এর কোনো সদুত্তর দিতে পারেননি। শুধু বলেন, সারিঘাট বালু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকের সাথে একটু কথা বলেন।

যোগাযোগ করা হলে বালু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাসুক আহমেদ বলেন, বিষয়টি দুঃখজনক। আমরা এটি মীমাংসার চেষ্টা চালাচ্ছি।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, সাংবাদিক নাজমুলকে হাত কাটার হুমকিসহ পুরো ফোনালাপের অডিওটি শুনেছি। ইতোমধ্যে নাজমুল সাধারণ ডায়েরি করেছেন।

তিনি জানান, শ্রমিকনেতা আমির আলিকে ফোন দিলে তিনি প্রথমে আত্মপক্ষ সমর্থন করে কথা বলেন। পরে অডিওর বিষয়ে বললে কল কেটে মোবাইল বন্ধ করে দেন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, সাংবাদিক নাজমুল ইসলামকে হুমকি প্রদানের ঘটনায় জৈন্তাপুর উপজেলার সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়েছেন। তারা অনতিবিলম্বে হুমকিদাতাকে গ্রেপ্তারের পাশাপাশি এর পেছনে থাকা ইন্ধনদাতাদের খুঁজে বের করতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ