ক্রিকেটের সাফল্যে মফস্বল থেকে প্রতিভাবান খেলোয়াড় বের করতে হবে: হাকিম চৌধুরী
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

ক্রিকেটের সাফল্যে মফস্বল থেকে প্রতিভাবান খেলোয়াড় বের করতে হবে: হাকিম চৌধুরী

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৯/১২/২০২৪ ০৭:৫৪:০০ পূর্বাহ্ন

ক্রিকেটের সাফল্যে মফস্বল থেকে প্রতিভাবান খেলোয়াড় বের করতে হবে: হাকিম চৌধুরী

ছবি: নিজস্ব


ক্রিকেটের অব্যাহত সাফল্য ধরে রাখতে কোনো প্রকার পক্ষপাত না করে খেলোয়াড়দের প্রতিভাকে মূল্যায়ন করে ট্যালেন্ট হান্টিং প্রক্রিয়ার মাধ্যমে মফস্বল থেকে নতুন নতুন প্রতিভা খুুঁজে বের করতে হবে। ক্রিকেটে বাংলাদেশ দলের সাফল্যধারা বহাল রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা যথেষ্ট থাকার পাশাপাশি ক্রীড়া প্রেমীদের এগিয়ে আসতে হবে। গোয়াইনঘাটে আন্তঃ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিম চৌধুরী এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, দু'টি বিষয় আমাদের দেশকে পৃথিবীর বুকে ভিন্নভাবে পরিচয় করিয়ে দেয়। প্রথমত একুশে ফেব্রুয়ারি ও দ্বিতীয়ত ক্রিকেট। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলো থেকে সম্ভাবনাময় ক্রিকেটারকে তুলে আনার দায়িত্ব বিসিবিকে নেওয়ার আহ্বান জানিয়ে প্রতিটি জায়গায় ক্রিকেটারদের মধ্যে তৈরি করতে হবে তুমুল প্রতিযোগিতা। এতে করে বাংলাদেশ দলের আজকের সাফল্যের ধারা অব্যাহত রাখা সম্ভব হবে বলে আমার বিশ্বাস। মফস্বল পর্যায়ে এত জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রতিযোগিতামূলক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করায় গোয়াইনঘাট উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।

রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে গোয়াইনঘাট উপজেলা ক্রিকেট এসোসিয়েশন আয়োজনে গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে শেষে গোয়াইনঘাট উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সদস্য আবুল কালাম আজাদ ও সাইদুর রহমানের যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমেদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, জেলা যুবদলের সহ-সভাপতি এডভোকেট শাহজাহান সিদ্দিকী, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক খালেদ আহমদ, জাহিদ খাঁন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ প্রমুখ।

উৎসবমুখর পরিবেশে আন্তঃ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় রুস্তমপুর ইউনিয়ন ক্রিকেট দলকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে বিছনাকান্দি ইউনিয়ন ক্রিকেট দল।।ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার এবং প্রাইজমানি তুলে দেয়া হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ