সিলেটে এক কমলা ২ লাখ টাকায় বিক্রি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

সিলেটে এক কমলা ২ লাখ টাকায় বিক্রি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১২/২০২৪ ১২:০৪:২৮ অপরাহ্ন

সিলেটে এক কমলা ২ লাখ টাকায় বিক্রি

ছবি: সংগৃহীত


সিলেটের গোলাপগঞ্জে ওয়াজ মাহফিলে নিলামে একটি কমলা ২ লাখ টাকায় বিক্রি হয়েছে। উপজেলাজুড়ে এই ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে গোলাপগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোঘারকুল ইসলামিয়া মহিলা মাদরাসার ওয়াজ মাহফিলে নিলামে এই কমলা বিক্রি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহফিল চলাকালে একটি কমলা নিলামে বিক্রির জন্য ডাক দেওয়া হয়। প্রায় আধা ঘণ্টা ডাক চলা শেষে এক প্রবাসী মাওলানা সেটি দুই লাখে কিনে নেন। এ সময় উপস্থিত সকলের মধ্যে বিষয়টি নিয়ে বেশ কৌতূহল তৈরি হয়।

কমলা বিক্রির বিষয়টি নিশ্চিত করে গোঘারকুল ইসলামিয়া মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা ফরিদ উদ্দিন জানান, ওয়াজ মাহফিলে ভারত থেকে আগত অতিথি আওলাদে রাসুল (সা.) সায়্যিদ আছজাদ আল মাদানি (রহ.) সাহেবকে  কমলাটি এক প্রবাসী দান করেন। মাহফিল চলাকালে আছজাদ আল মাদানি (রহ.) সাহেব কমলাটি নিলামে তোলেন। ৫ হাজার টাকা দিয়ে নিলামের ডাক শুরু হলে শেষমেশ তা যায় দুই লাখ টাকা পর্যন্ত।

অবশেষে নিউইয়র্কের জামিয়াতুল উলুম মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ ইয়ামিন ২ লাখ টাকায় কমলাটি কিনে নেন। তিনিও এই মাহফিলে আগত মেহমান ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ