বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আ ট ক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১২/২০২৪ ১১:১৫:০৯ পূর্বাহ্ন

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আ ট ক

ছবি: নিজস্ব


বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অভিযানে অবৈধ অনুপ্রবেশের দায়ে একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। 

সোমবার ৪৮ বিজিবির এক প্রেস রিলিজে বলা হয় যে,অদ্য ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখ রাত ১১:০০ ঘটিকায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৭২/৬-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুন সংগ্রাম পুঞ্জি নামক স্থানে ভারতীয় নাগরিক ডাব্বর লাং (২৬)কে আটক করে বিজিবি।  আটক ডাব্বরের  পিতা-জুবেন সুটিং  এবং তার গ্রাম- লাপালং, পোস্ট অফিস ও থানা-পানিয়াসাল, জেলা-ইস্ট খাসিয়া হিল, শিলং বলে জানায় বিজিবি। এ সময়  ভারত থেকে বাংলাদেশে অবৈধ  অনুপ্রবেশের দায়ে স্থানীয় জনসাধারণের সহায়তায় বিওপির টহলদল তাকে আটক করে। 

আটককৃত ভারতীয় নাগরিকের নিকট হতে ভারতীয় মেডিসিন অ্যাডানক ২৫ গ্রাম উদ্ধার করা হয়। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটককৃত ভারতীয় নাগরিককে উদ্ধারকৃত মেডিসিনসহ গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল হাফিজুর রহমান পিএসসি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ