সিলেটের গোয়াইনঘাট উপজেলার নওয়াগাঁও ক্বাদিরিয়া হান্নান ফেরুজা মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীর মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীর বড় জামাতা মেরিন ইঞ্জিনিয়ার আরিফুল ইসলামের অর্থায়নে উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন আব্দুল হাকিম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, গ্রামের মুরুব্বি মনোহর আলী, সৈয়দ লুৎফুর রহমান, বিএনপি নেতা খায়রুল আমিন ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
জৈন্তা বার্তা/আরআর




