গোয়াইনঘাটে প্রথম বারই টমেটো চাষ করে কৃষক শামীমের বাজিমাত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

গোয়াইনঘাটে প্রথম বারই টমেটো চাষ করে কৃষক শামীমের বাজিমাত

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৩০/১২/২০২৪ ০৫:০৭:৫৬ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে প্রথম বারই টমেটো চাষ করে কৃষক শামীমের বাজিমাত

ছবি: নিজস্ব


প্রতি বছরই ধানসহ বিভিন্ন জাতের পারিবারিক চাহিদা মিটানোর মত সবজি চাষ করে থাকেন কৃষক শামীম আহমদ। এবার তিনি প্রথমবারের মতো আগাম ও উচ্চ ফলনশীল জাতের টমেটো চাষ করে শুরুতেই সাফল্য এসেছে। ইতোমধ্যে তিনি আড়াই লক্ষাধিক টাকার টমেটো বিক্রি করেছেন। আগামীতে জমিতে থাকা বাকি টমেটো বিক্রি করে আরও লক্ষাধিক টাকা লাভবান হওয়ার আশা করছেন এই কৃষক।পাশাপাশি রয়েছে শসা।

গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের বাসিন্দা কৃষক শামীম। উন্নত জাত, সঠিক পরিচর্যা ও কৃষি অফিসের আন্তরিকতা থাকলে কৃষি কাজ করে স্বাবলম্বী হওয়া সম্ভব বলে মনে করেন কৃষক শামীম আহমদ।

সরেজমিন দেখা যায়, পরিত্যক্ত অনাবাদি জমিতে রাজা টমেটোর চাষ করা হয়েছে। প্রায় প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলতে দেখা গেছে কাঁচা-পাকা টমেটো। জানা গেছে, উচ্চ ফলনশীল জাতের টমেটো খেতে সুস্বাদু হওয়ায় বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। দামও ভালো পাওয়া যায়। শামীম আহমদ পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো দুই বিঘা জমিতে টমেটো চাষ করে সাফল্য পেয়েছেন। চারা রোপণের ৪৫ দিন অতিবাহিত হওয়ার আগেই গাছে ফুল ও ফল আসায় খুবই খুশি তিনি। পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা পেতে ইয়েলো ট্রেপ, চেরানং, গাছের গঠন ঠিক রাখতে বাঁশের খুঁটি, রশি, সুতা,ব্যবহার করেছেন তিনি। এ কাজে তার খরচ হয়েছে প্রায় দুই লাখ টাকার মত। ফলন দেখে দিগুণ টাকা তিনি লাভের প্রত্যাশা করছেন।

তিনি আরও জানান, শীতকালীন সবজি হিসেবে বেশ পরিচিত টমেটো। শীতের পরিবর্তে বর্তমানে গ্রীষ্মে বর্ষা মৌসুমেও টমেটো চাষের সম্ভাবনা উঁকি দিচ্ছে। তিনি আরো বলেন, গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে চাষের সম্ভাবনাকে কাজে লাগিয়ে একদিকে যেমন অসময়ে বাজারে টমেটোর সংকট মিটানো যাবে, তেমনি কৃষকও আর্থিকভাবে লাভবান হবেন। এখন আশপাশের অনেকেই এই উচ্চ ফলনশীল জাতের টমেটো চাষে উদ্ধুদ্ধ হচ্ছেন।কৃষক শামীম আহমদ  বলেন, প্রথমবার হওয়ায় ফলন কম হয়েছে তাই লাভের পরিমাণ কম হচ্ছে।অনেক অভিজ্ঞতা হয়েছে আগামীতে আরো বেশি জমিতে টমেটো চাষ করার ইচ্ছা পোষণ করেন তিনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ