সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে জেলা বি এন পি র অভিনন্দন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে জেলা বি এন পি র অভিনন্দন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ৩০/১২/২০২৪ ০৬:০৩:৫৯ পূর্বাহ্ন

সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে জেলা বি এন পি র অভিনন্দন

ছবি: নিজস্ব


সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে এক বার্তায় অভিনন্দন জানিয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় মূলত তার গণতান্ত্রিক দায়িত্বের কারণে। আমরা আশাকরি নবনির্বাচিত সাংবাদিক নেতৃবৃন্দ সমাজে জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাদের মাধ্যমে সাধারণ মানুষ রাষ্ট্রের কার্যক্রম এবং নীতিনির্ধারণ প্রক্রিয়া সম্পর্কে সহজে জানতে পারবে। একটি স্বাধীন গণমাধ্যম জনগণের চোখ ও কান হিসেবে কাজ করতে আমাদের সহায়তা অব্যাহত থাকবে। নবনির্বাচিত প্রেসক্লাব নেতৃবৃন্দ সমাজে অপসংস্কৃতির পরিবর্তনে ভূমিকা ও সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার হবেন।

জেলা নেতৃবৃন্দ বলেন, জনগণের পক্ষে কথা বলতে তাদের যে অফুরন্ত সক্ষমতা রয়েছে, সেটি কাজে লাগিয়ে নবনির্বাচিত নেতৃবৃন্দের মাধ্যমে সিলেটে গণমাধ্যমের আরো প্রভাবশালী অবস্থান তৈরি করবেন বলে আমরা আশা রাখি। গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য যা ক্ষতিকর, তা তাদের কাছে বিবর্জিত হবে। সেই সঙ্গে সাধারণ মানুষের জীবনে পরিবর্তন আনতে সহায়ক হবেন। এবং ঐতিহাসিক সিলেট জেলা প্রেসক্লাবের ঐতিহ্য ধারণ করে তারা সঠিকভাবে পরিচালনা করবেন বলে নেতৃবৃন্দ প্রত্যাশা করেন।


জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ