‘তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে স র কা রে র কাজের সু*ফল মিলবে না’
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

‘তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে স র কা রে র কাজের সু*ফল মিলবে না’

মো. ফয়ছল আলম

প্রকাশিত: ৩০/১২/২০২৪ ০৯:৩৩:৫১ পূর্বাহ্ন

‘তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে স র কা রে র কাজের সু*ফল মিলবে না’

ছবি: নিজস্ব


সর্বক্ষেত্রে তথ্যের অবাধ প্রবাহ, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে সরকারের কাজের সুফল মিলবেনা। দেশের সাম্প্রতিক পরিবর্তনের আকাংখাকে মুল্য দিতে হলে সবাইকে এক যোগে কাজ করতে হবে। বিশেষ করে সরকারের বিভিন্ন দফতরে অভিযোগ করলে যাতে সাধারণ মানুষ প্রতিকার পান সে দিকে সবাইকে নজর দিতে হবে। নতুবা বিপ্লবের কাংখিত লক্ষ্য ব্যাহত হবে।

সোমবার দুপুরে আঞ্চলিক তথ্য অফিস সিলেট এর উদ্যোগে অভিযোগ ও প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত অংশীজনের সমন্বয়ে অবহিতকরণ সভায় বক্তারা উপরোক্ত কথা গুলো বলেন।

আঞ্চলিক তথ্য অফিসের উপ প্রধান তথ্য অফিসার মো: মমিনুল হক এর সভাপতিত্বে সভায় আলোচনায় অংশ নেন দৈনিক জালালাবাদ সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নূর, দৈনিক সিলেট মিরর এর নির্বাহী সম্পাদক মো: জিয়াউর শামস শাহীন, জ্যেষ্ট সাংবাদিক ও বাংলাদেশ বেতার এর প্রতিনিধি এম এ রহিম, দৈনিক জৈন্তা বার্তা’র নির্বাহী সম্পাদক, মো. ফয়ছল আলম, দৈনিক আলোকিত সিলেট এর ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহম্মদ হেলাল,  দৈনিক কাজীরবাজার এর সিনিয়র রিপোর্টার সিন্টু রঞ্জন চন্দ, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের।

সভায় দৈনিক জালালাবাদ সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নূর তাঁর বক্তব্যে মাদক চোরাচালান উন্নয়ন অগ্রযাত্রার পাশাপাশি সমস্যা সম্ভাবনার খবরগুলো সরকারের সংশ্লিষ্টমহলে পৌছে দিতে এবং এসব ব্যাপারে যাতে কার্যকর ব্যবস্থা নেয়া হয় সেজন্য তথ কর্মকর্তাদের প্রতি আহবান জানান।

আঞ্চলিক তথ্য অফিসের উপ প্রধান তথ্য অফিসার মো: মমিনুল হক তাঁর বক্তব্যে তথ্য অফিসের কার্যক্রমে স্বচ্ছতা আনয়নে সকলের সহযোগিতা কামনা করে বলেন, সরকারের সেবাসমুহের সুফল জনগনের দোড়গড়ায় পৌছে দিতে কাজ করেন সাংবাদিকরা। তাই তথ্য অফিসের কাজেও তাদের সহযোগিতা প্রয়োজন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ