ছবি : সংগৃহীত
ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলাধীন শেওলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড শাখার উদ্যোগে বার্ষিক পরীক্ষায় নেরাউদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ৩০শে ডিসেম্বর (সোমবার) দুপুর ১২ ঘটিকায় ওয়ার্ড সভাপতি ফখরুজ্জামানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নেরাউদি সরকারি বিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক সাধন চন্দ্র,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দায়িত্বশীল হাজী আলকাছ উদ্দীন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেওলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ছিদ্দিক আলম, ওয়ার্ড ছাত্র জমিয়তের সহ সভাপতি ইমরান আহমদ,অর্থ সম্পাদক তামিম,সদস্য তায়েফ সহ শিক্ষার্থীদের অভিবাবকবৃন্দ।
জৈন্তাবার্তা / রহমান




