ছবি : সংগৃহীত
চতুর্মুখী আন্দোলন ও পুরাতন বছরের গ্লানি ভুলে দীর্ঘসময় ছুটি কাটিয়ে নতুন বছরে পদার্পণ করবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। নতুন বছরে সবাই ক্লাসে ফিরলেও ফিরবেনা বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইন্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী শহিদ রুদ্র সেন।
গত ১৬ জুলাই শিক্ষার্থীদেরকে আবাসিক হল থেকে বের করে দিয়ে ক্যাম্পাসে অবস্থান নেন পুলিশ, বিজিবি ও সিআরটি। গত ১৮ জুলাই সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে দেশব্যাপী ছাত্রলীগের হামলা, পুলিশ কর্তৃক শিক্ষার্থী গুলি করে হত্যা ও বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে 'কমপি¬ট শাটডাউন' বাস্তবায়নে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।
দুপুর ১টা ১৫ মিনিটে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করতে গেলে বাধা দেন পুলিশ সদস্যরা। এসময় শিক্ষার্থীরা ক্যাম্পাস অভিমুখে যাওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেন পুলিশ। পুলিশ শিক্ষার্থীদের টিয়ার শেল নিক্ষেপ করে তাদেরকে মদিনা মার্কেটের দিকে ধাওয়া করে নিয়ে যায়। দিনভর শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ হয়
পুলিশের। সূর্য তখন পশ্চিম আকাশে হেলান দিয়ে অস্তমিত হয়ে পড়েছে। ঠিক তখনই আরেক দফায় সংঘর্ষ চলে সুরমা আবাসিক এলাকায়। এদিন পুলিশের ধাওয়া খেয়ে কয়েকজন বন্ধুর সঙ্গে খাল পার হতে গিয়ে ডুবে প্রাণ হারান রুদ্র।
রুদ্র দিনাজপুর সদর উপজেলার সুবীর সেন ও শিখা বণিক দম্পতির ছেলে। বড় বোন সুস্মিতা সেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
পরিবার সূত্রে জানা যায় ছোটবেলা থেকেই মেধাবী, দুরন্তপনা ও কূটকৌশলী বালক রুদ্র। মাধ্যমিক স্কুল শেষ করে দিনাজপুর সরকারি সিটি কলেজ থেকে ২০২১ সালে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করে উচ্চশিক্ষার স্বপ্নে বিভোর হন সে। জীবনের লালায়িত দু-চোখ ভরা স্বপ্ন আর বাবা-মায়ের আকাক্সক্ষা পূরণ করতে বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধে অংশ নিয়ে নিজের মেধার স্বাক্ষর রেখে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশের শীর্ষ বিদ্যাপীঠে জায়গা করে নেন সে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন বাবা-মায়ের পূরণ হলেও ইঞ্জিনিয়ার হওয়ার লক্ষ্য পৌঁছাতে পারেনি রুদ্র।
কেমিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও রুদ্রের বন্ধু আল আমিন বলেন, 'রুদ্র খুবই মনোযোগী এবং নিয়মিত একজন ছাত্র ছিল। কোনোদিন ক্লাস মিস দিতো না। এডমিশন টেস্টে দেশের স্বনামধন্য প্রায় সবকটি ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলো কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সে আজ নেই। তিনি আরো বলেন, 'নতুন বছরে সবাই ক্লাসে ফিরবে কিন্তু রুদ্র ফিরবে না এটা আমাদের জন্য অনেক কষ্টের।'
জৈন্তাবার্তা / সুলতানা




