ছা ত্র দ ল নেতার ভাই হ ত্যা : এক সপ্তাহেও ধরা পড়েননি আ. লীগ নেতা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

ছা ত্র দ ল নেতার ভাই হ ত্যা : এক সপ্তাহেও ধরা পড়েননি আ. লীগ নেতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১২/২০২৪ ১০:২৫:৩১ পূর্বাহ্ন

ছা ত্র দ ল নেতার ভাই হ ত্যা : এক সপ্তাহেও ধরা পড়েননি আ. লীগ নেতা

প্রতীকী ছবি


সিলেটের টুকেরবাজার এলাকার শাহপুর দক্ষিণপাড়ায় আওয়ামী লীগ নেতা ও  তার সহযোগিদের হাতে  ছাত্রদল নেতার ভাই খুন হওয়ার ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। মৃত্যুর এক সপ্তাহ হতে চললেও আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে।

পুলিশের দাবি- আসামিরা বাড়িতে নেই, পালিয়ে বেড়াচ্ছেন। তাই কাউকে গ্রেফতার করা যাচ্ছে না।

জানা যায়, শাহপুর দক্ষিণপাড়া গ্রামের আওয়ামী লীগ কর্মী শাহ মিয়ার সঙ্গে একই গ্রামের মৃত ফজর আলীর ছেলে শেখ উদ্দিনের (৫০) জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিলো। বিষয়টি নিয়ে গত ২২ ডিসেম্বর বাদ জুমআ সিলেট সিটি করপোরেশনের ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক লিলু মিয়ার কাছে বিচার দিতে যান শেখ উদ্দিন। কিন্তু বিচারপ্রার্থীর কথা না শুনে শাহ মিয়ার পক্ষ ধরে লিলু মিয়া শেখ উদ্দিনকে মারধর শুরু করেন।

একপর্যায়ে লিলু তার বাহিনী নিয়ে শেখ উদ্দিনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। হামলাকারীদের মারধরে শেখ উদ্দিন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৫ দিন পর গত (মঙ্গলবার রাত ৯টার দিকে) তিনি মারা যান।

নিহত শেখ উদ্দিন সিলেট সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জয়নুল আহমদ জয়ের বড় ভাই। ঘটনার পর গত ২৩ ডিসেম্বর তিনি বাদী হয়ে থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। শেখ উদ্দিনের মৃত্যুর পর সেটি হত্যা মামলা হিসেবে থানায় রেকর্ড করা হয়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ জৈন্তাবার্তা-কে জানান, আসামিদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। কিন্তু তারা বাড়িতে নেই, পালিয়ে বেড়াচ্ছেন। সম্ভাব্য সকল জায়গায় আমাদের একাধিক টিম অভিযান চালাচ্ছে।  

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ