সুরমা বাইপাসে ট্রাকভর্তি ভা র তী য় কসমেটিক্স জ ব্দ, আ ট ক ২
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

সুরমা বাইপাসে ট্রাকভর্তি ভা র তী য় কসমেটিক্স জ ব্দ, আ ট ক ২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১২/২০২৪ ১০:৫৫:২৬ পূর্বাহ্ন

সুরমা বাইপাসে ট্রাকভর্তি ভা র তী য় কসমেটিক্স জ ব্দ, আ ট ক ২

ছবি : সংগৃহীত


সিলেট মহানগরীর খাদিম সুরমা বাইপাস পয়েন্টে চেকপোস্ট বসিয়ে ট্রাকভর্তি ভারতীয় কসমেটিক্স জব্দ করেছে পুলিশ। এসময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। জব্দকৃত কসমেটিক্সের মূল্য প্রায় ৫১ লাখ ১৭ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে সুরমা বাইপাস পয়েন্টে চেকপোস্ট বসায় শাহপরাণ (রহ.) থানাপুলিশ। এসময় সীমান্ত এলাকা থেকে একটি ট্রাক আসলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে ট্রাকের ভেতর বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স পাওয়া যায়। পুলিশ কসমেটিক্স জব্দ এবং ট্রাকের ড্রাইভার ও হেলপারকে আটক করে।

আটককৃতরা হলেন- রাজশাহী জেলার শ্যামপুর পশ্চিমপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে আবদুল রশিদ (৩৮) ও একই জেলার চন্দ্রিমা খরখরীর এন্তাজ আলীর ছেলে মো. সুমন আলী (৪৪)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে আটক ট্রাক চালক ও হেলপার জানিয়েছে জব্দকৃত ভারতীয় পণ্যের মালিক সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরের রহমত উল্লাহ (২৪)।

আটককৃত দুইজন ও চোরাচালান পণ্যের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ